চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৎকারের সময় ‘মৃত’ নবজাতক জীবিত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A
ভারত-নবজাতক-মৃত শিশু-জীবিত উদ্ধার

ভারতে এক নবজাতক শিশুকে মৃত ঘোষণার কয়েক ঘণ্টা পর মৃতদেহ সৎকারের সময় আবিষ্কার হলো, শিশুটি জীবিত। ভুলভাবে মৃত ঘোষণা করার এ ঘটনায় রাজধানী দিল্লির এক হাসপাতালের সংশ্লিষ্ট দুই চিকিৎসককে চাকরিচ্যুত করা হয়েছে।

বেসরকারি ম্যাক্স হসপিটালে গত ৩০ নভেম্বর দু’টি জমজ শিশুর জন্ম হয়। তাদের মধ্যে একজন মৃতই প্রসব হয়েছিল। আরেকজনও জন্মের বেশ কয়েক ঘণ্টা পর হাসপাতালে মারা যায় বলে কর্তব্যরত দুই ডাক্তার আনুষ্ঠানিকভাবে জানান। শিশু দু’টির দেহ একই প্লাস্টিক ব্যাগে ভরে হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ছোট ছোট মরদেহ দু’টো সৎকারের জন্য নিয়ে রাখা হলো। আর কিছুক্ষণ পরই শেষকৃত্য। হঠাৎ করেই শোকে বিহ্বল বাবা-মা খেয়াল করলেন লাশ রাখা ওই প্লাস্টিকের ব্যাগের ভেতর কী যেন নড়াচড়া করছে। ব্যাগ খুলতেই দেখা গেল ভেতরে ফুটফুটে একটি বাচ্চা তারই মৃত সহোদরের পাশে আঁকুপাঁকু করছে।

বিস্ময়ে হতবাক পরিবার তক্ষুণি নবজাতক শিশুটিকে নিয়ে কাছের একটি হাসপাতালে নিয়ে যায় বলে জানান জমজ শিশু দু’টোর দাদা। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে, বাচ্চাটি বেঁচে আছে এবং সে যথেষ্ট সুস্থ।

এ ঘটনার পরই পুরো দিল্লি জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিতর্ক ওঠে ভারতের বেসরকারি হাসপাতালগুলো ব্যয়বহুল চিকিৎসা সেবার মান নিয়ে। এ ঘটনার জবাব চাইলে ম্যাক্স হসপিটাল থেকে বলা হয়, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। তখনই স্থানীয় গণমাধ্যমগুলোকে জানানো হয় যে দায়িত্বরত ওই দুই চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত প্রক্রিয়া এখনো চলছে বলে জানিয়েছে বিবিসি।

Reneta

ভারতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় এ ধরণের অবহেলা ও অমানবিকতার ঘটনা নতুন নয়। গত মাসেই সেখানকার আরেকটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয় এক কিশোরীর। মেয়েটির মা-বাবা অভিযোগ করেন, চিকিৎসার জন্য হাসপাতালটি মাত্রাতিরিক্ত বিল ধরেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবজাতক উদ্ধারভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT