চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যার ফজলে হাসান আবেদের কুলখানি অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গুলশানের আজাদ মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়ায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, অর্থনীতিবিদ রেহমান সোবহান, আইনবিদ ড.কামাল হোসেন, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ, শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, জাফর সোবহানসহ মরহুমের আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

তার স্মৃতিচারণ করে উপস্থিত সুধীজনের পক্ষে শ্রদ্ধেয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন: ‘ফজলে হাসান আবেদ দেশে-বিদেশে এত যশ, সম্মান, স্বীকৃতি-পুরস্কার পেয়েও অত্যন্ত বিনয়ী ছিলেন। তার বড় অবদান হচ্ছে একটি জনহিতকর প্রতিষ্ঠান চালু করার পর সেটাকে এগিয়ে নিতে আরও কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তোলা। তার গড়া প্রতিটি প্রতিষ্ঠানই জনকল্যাণে নিবেদিত।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন: ‘তার প্রয়াণ বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। অবহেলিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও স্বাবলম্বিতা অর্জনের ক্ষেত্রে বিশ্বব্যাপী তার যে অবদান, তাই তাকে চিরস্মরণীয় করে রাখবে।’

পরিবারের পক্ষে মরহুমের জামাতা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন: ‘স্যার ফজলে সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন। পরিবারের সদস্য বা সহকর্মী সকলের ইচ্ছা-অনিচ্ছা, ব্যক্তি সমস্যাকেও তিনি গুরুত্ব দিতেন, সমাধানের চেষ্টা করতেন। দেশের বাইরে গেলে অনেক ব্যস্ততার মাঝেও পরিচিত জনদের সাক্ষাতের জন্য সময় বের করে নিতেন। বক্তৃতা বা নীতিবাক্য দিয়ে নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত তুলে ধরে তিনি সবাইকে সঠিক পথটি দেখাতেন। আজীবন তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করেছেন।’

Reneta

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উন্নয়ন ব্যক্তিত্ব স্যার ফজলে হাসান আবেদ গত ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২২ ডিসেম্বর রোববার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন ও জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাকের প্রতিষ্ঠাতাস্যার ফজলে হাসান আবেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দাম কমছে পেঁয়াজের, সবজি স্থিতিশীল

পরবর্তী

কানেরিয়া ইস্যুতে ‘ক্যাচাল’ বাড়ছেই

পরবর্তী

কানেরিয়া ইস্যুতে ‘ক্যাচাল’ বাড়ছেই

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেলেন সুচন্দা ও রাফি হোসেন

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT