চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মৃতি হয়ে গেল আমাদের জাহাঙ্গীর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল, স্পোর্টস
A A
জাহাঙ্গীর আলম এখন শুধুই স্মৃতি

জাহাঙ্গীর আলম এখন শুধুই স্মৃতি

ক্রীড়ালেখক ও ব্যাংকার জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যুতে ব্যথিত প্রবাসী ক্রীড়ালেখক ফরহাদ টিটো। বুধবার সকাল সাড়ে দশটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন জাহাঙ্গীর। প্রয়াত এই ক্রীড়াপ্রেমীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্মৃতিচারণ করেছেন টিটো।

ফরহাদ টিটোর স্মৃতির ইনবক্স থেকে।

‘হুট করে মাত্র ৪১-এ চলে গেল জাহাঙ্গীর! মৃত্যুর হাতে বন্দি হয়ে গেল। খেলা নিয়ে লেখালেখি, চিন্তা আর দর্শনে অসামান্য প্রতিভা নিয়ে জন্মানো জাহাঙ্গীর কিছুটা দিলেও আরো অনেক কিছুই দিতে পারতো বাংলাদেশকে। এক সময় কয়েক বছর ক্রীড়া সাংবাদিকতা করেও হঠাৎ ছেড়ে দিয়ে পুরাদস্তুর ব্যাংকার হয়ে যাওয়া মানুষটা এই পেশার (ক্রীড়া সাংবাদিকতা /ক্রিকেট-ফুটবল পাণ্ডিত্য) অনেকের রাস্তা সহজ করে দিয়েছিলো এক, দুই বা তিন নাম্বার হতে। ইংরেজি বা বাংলা যেকোনো মাধ্যমের মিডিয়াতেই ক্রীড়া সাংবাদিকতা চালিয়ে গেলে আজকে জাহাঙ্গীর আলম বাংলাদেশের সেরা তিন-চারজনের একজন থাকতো এই বিশ্বাস আমার থাকবে জীবনের শেষ নাগাদ।’

‘জাহাঙ্গীর আমার পাড়ার ছোট ভাই। ওকে জানি ওর জন্মলগ্ন থেকেই। মহল্লায় আমি ছিলাম ওর খুব প্রিয় বড় ভাই। পাড়ার ক্রিকেট টিমে সিনিয়র বা কখনো ক্যাপ্টেন আমি ওকে রাখতাম আমার দলে। ১৪/১৫ বছর বয়সেই দারুণ স্পিন করতো জাহাঙ্গীর। ক্রিকেট ছাড়াও যখন ফুটবল, ব্যাডমিন্টন বা হ্যান্ডবল খেলতে নামতাম… জোঁকের মতো লেগে থাকতো সে সিনিয়রদের পিছে। বয়সে অনেক ছোট বলে খেলায় না নিলেও সময় কাটাতো আমাদের সঙ্গে ঘুরঘুর করতো মাঠের চারপাশে।’

‘জাহাঙ্গীর যখন সাংবাদিক হয়, তখন আমি প্রবাসী । দীর্ঘ দুই যুগ ওর সঙ্গে কোনো যোগাযোগই ছিলো না আমার। বছর দেড়/দুই আগে আচমকাই ফেসবুকে পেয়ে যাই ওর ফ্রেন্ড রিকয়েস্ট। সেই থেকে আমার প্রায় সব লেখায় দারুণ বিচক্ষণ আর ব্যতিক্রমী সব কমেন্ট করতো। আমি মুগ্ধ হতাম তার সব মন্তব্য পড়ে, গর্বিত হতাম এই ভেবে যে এমন অমিত প্রতিভাবান মানুষটা আমাকে অনেক শ্রদ্ধা করে- আমাকে মন থেকে ভালোবাসে।’

‘‘জাহাঙ্গীর আমার কোনো স্ট্যাটাসে শেষ কমেন্টটা করেছিলো জুলাই মাসের ৯ তারিখে। ক্রিকেটার এনামুল হক মনির বিশাল এক ছক্কা নিয়ে আমার `স্মৃতিবেদনে’। তারপর আর কোনো সাড়াশব্দ নেই । ওকে আর পাচ্ছিলামই না ফেসবুকে। আজ এতদিন পর যখন পেলাম তখন সে নিজেই স্ট্যাটাস হয়ে গেছে নিজের আইডিতে। ‘’

‘এই জাহাঙ্গীর আর লিখবে না কোনোদিন…ফুটবল, ক্রিকেট নিয়ে অসাধারণ সব ব্যাখ্যাও দিবে না কোনোদিন ! শুধু বেদনার্ত স্মৃতি হয়ে থাকবে আমার মতো কিছু মানুষের মনে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীর আলমফরহাদ টিটো
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT