চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের স্বপ্নের দলে হরভজন আছেন, কোহলি নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই প্রজন্ম তো বটেই। সর্বকালের সেরা যেকোনো দল করতে গেলে ভারত অধিনায়ক কোহলির নাম অনেকেই প্রথম সারিতে রাখতে চাইবেন। কিন্তু অবাক করার বিষয় হলো অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ তা মনে করেন না। আপনার ‘ড্রিম টিমে’ ভারত থেকে কে বা কারা থাকবেন, প্রশ্নের জবাবে অবধারিতভাবে শচীন টেন্ডুলকারের নাম বলেন। তারপর হরভজন সিং। কোহলি নেই!

ভারতের  বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের সর্বকালের সেরা দল নিয়ে কথা বলেন স্মিথ। সঙ্গে জানিয়ে দেন, কোহলির সঙ্গে তার কোনও ব্যক্তিগত লড়াই নেই।

‘আমি মনে করি বিরাট ভয়ঙ্কর খেলোয়াড়। ভারতীয় দলের জন্য সে যা করেছে তা ব্যতিক্রম। আমি ওই অর্থে ব্যক্তিগত কোনও লড়াই পছন্দ করি না।’

Banglabid

অস্ট্রেলিয়া ভারতে খেলতে আসলে স্পিনের সামনে বরাবর নাকানিচুবানি খায়। একসময় হরভজনকে সামলাতে তাদের দফারফা হয়ে যেত। সেই সব দিনের কথা স্মরণ করেই হয়তো স্মিথ হরভজনকে তার স্বপ্নের দলে রাখতে চাইছেন।

এই যুগে কেউ যদি শচীনের রেকর্ড ভাঙতে পারেন, তাহলে সেটা কোহলির ব্যাটে আগে হওয়ার কথা। ওয়ানডে, টেস্ট সব জায়গায় তিনি ছুটছেন দুরন্ত গতিতে।

শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডেতে ৩০তম শতক হাঁকিয়ে পন্টিংকে ছুঁয়েছেন। তার সামনে কেবল ৪৯টি শতকের মালিক শচীন। ৩০টি শতক করতে পন্টিং খরচ করেছিলেন ৩৪৬ ইনিংস। কোহলির সেখানে লেগেছে ১৮৬ ইনিংস। ২৯টি সেঞ্চুরি করতে শচীনের লেগেছিল ২৬৫ ইনিংস!

Reneta

পন্টিং মোট ওয়ানডে খেলেছেন ৩৭৫টি। শচীন ৪৬৩টি। কোহলি এত সংখ্যক ম্যাচ খেললে কোথায় নিজেকে দাঁড় করাবেন, সেটা কল্পনা করতে কারো অসুবিধা হওয়ার কথা নয়।

টেস্টে কোহলি এখন পর্যন্ত ৬০ ম্যাচে ১০১ ইনিংসে ব্যাট করেছেন। তাতে সেঞ্চুরি ১৭টি, অর্ধশতক ৪৪টি। ৬০ টেস্টে মাঠে নামা যেকোনো খেলোয়াড়ের কাছে এই পরিসংখ্যান ঈর্ষনীয়।

সর্বকালের সেরা টেস্ট দল নির্বাচন করতে যেয়ে ‘স্পিন কিং’ শেন ওয়ার্ন এবং কিংবদন্তি স্যার ডোন্যাল্ড ব্রাডম্যানের কথা বলেন স্মিথ। আর ওয়ানডে দলে অস্ট্রেলিয়া থেকে জনসন এবং ‘মি. ক্রিকেট’ নামে পরিচিত মাইক হাসির নাম উল্লেখ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT