চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের শতকে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A
Steve Smith

Steve Smith

অধিনায়ক স্টিভ স্মিথের শতকে ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। দিনশেষে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১১০ রানে অপরাজিত রয়েছেন স্মিথ। তার সঙ্গী ৬৪ রানে অপরাজিত পিটার হ্যান্ডসকম্ব।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ম্যাট পেনসো। ওপেনিংয়ে ৭০ রান করে বিচ্ছিন্ন হন তারা। মোহাম্মদ আমিরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৩২ রান করা ওয়ার্নার।

প্রথমটাতে দেরি হলেও দ্বিতীয় সাফল্য দ্রুতই পায় পাকিস্তান। মাত্র ৪ রান করে ইয়াসির শাহর স্পিন ফাঁদে পড়েন পাক বংশোদ্ভুত উসমান খাজা।  তৃতীয় উইকেট জুটিতে ৭৬ রান তুলে দলকে শক্ত ভিতে দাঁড় করান স্মিথ ও পেনসো। ৭১ রান করে ওয়াহাব রিয়াজের বলে আউট হন পেনসো। এরপর আর কোনো সাফল্য পাননি পাকিস্তানি বোলাররা।

Banglabid

পিটার হ্যান্ডসকম্বকে সঙ্গে নিয়ে ১৩৭ রান তুলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক স্মিথ। ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন অজি অধিনায়ক। পাকিস্তানের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে আমিরের ইনজুরি। ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে তাকে। আঘাত কতটা গুরুতর পরীক্ষা-নিরীক্ষার পরই তা জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

পরবর্তী

বিজয় দিবসে রাজধানীতে কিছু রাস্তায় বিকল্প পথে চলাচলের নির্দেশনা

পরবর্তী

বিজয় দিবসে রাজধানীতে কিছু রাস্তায় বিকল্প পথে চলাচলের নির্দেশনা

টিভিতে পর্নো ছবি চালু রেখে ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন রেসলার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT