স্বয়ংসম্পূর্ণ গাড়ি তৈরির লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে বিএমডব্লিউ, ইন্টেল এবং মবিলআই। কোম্পানি তিনটি একযোগে চালকহীন গাড়ি তৈরি করবে যা শহরের প্রধান সড়ক ছাড়াও শহরতলিতে নিরাপদে চলাচল করতে পারবে।
তবে এসব রোবটকার এখনই উৎপাদন শুরু হচ্ছে না। কোম্পানি তিনটি প্রথমে কারিগরি বিষয়গুলো নিয়ে গবেষণা করবে।
সেখান থেকে ইতিবাচক ফল পাওয়ার পরই বাণিজ্যিকভাবে শুরু হবে এর উৎপাদন। ২০২১ সালের দিকে এর উৎপাদন শুরু হবে বলে আশা করছে নির্মাণকারী প্রতিষ্ঠান বিএমডব্লিউ।







