চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বীকার করতেই হচ্ছে, বাংলাদেশ ভালো দল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের কণ্ঠ ছুঁয়ে বের হয়, দুই টেস্টেই জিততে চায় বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ অবজ্ঞার সুরে মনে করে দিয়েছিলেন, বাংলাদেশ কিন্তু মাত্র ৯ টেস্ট জেতা দল। মিরপুর টেস্টে হারার পর পিনপতন নীরবতা এখন অজি শিবিরে। শুধু মুখ খুলেছেন কোচ ড্যারেন লেম্যান। কথায় কথায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে নিয়ে তাদের রণ পরিকল্পনা ছিল ভুল, মুশফিক বাহিনীকে চিন্তায় নিয়েছিলেন হাল্কাভাবে।

বাংলাদেশের কাছে পরাক্রমশালী অস্ট্রেলিয়ার এমন বিপর্যয় হজম করতে কষ্টই হচ্ছে দেশটির ক্রিকেট সমর্থকদের থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের পর্যন্ত। একের পর দুয়ো ধেঁয়ে আসছে স্মিথ বাহিনীর দিকে। গুরু হয়ে তাই শিষ্যদের আগলে রাখার কাজটা করতে হল লেম্যানকেই। দলের অনেক ক্রিকেটার বয়সে তরুণ বলেই কার্যত বিপর্যয় বলে মত অজি কোচের।

‘দেখুন, আমাদের দলটা বলতে গেলে একদমই নতুন। আমরা একটা পুর্ণগঠনের মধ্য দিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুত সময়ে দলটা একটা পর্যায়ে পৌঁছে যাবে।’

চারিদিকে ধেঁয়ে আসা সমালোচনায় তার ছাত্ররা আহত হচ্ছেন বলেও জানিয়েছেন লেম্যান। তবে এটা প্রাপ্যও বলে মানছেন তিনি, ‘একের পর এক সমালোচনায় দলটা আহত। তবে এটাও ঠিক, যখন দল এভাবে হারবে এটা আপনাকে মেনেও নিতে হবে।’

এরপরই আসল কথাটা বলে ফেলেছেন লেম্যান। কথায় কথায় জানালেন বাংলাদেশকে নিয়ে অজিদের ভাবনাটা ছিল ভুল! হাল্কাভাবে নিতে গিয়েই তাদের এই হার, ‘পৃথিবীর অনেক দল আছে যারা ঘরের বাইরে ভালো খেলে না। আমরাও দেশের মাটিতে ভালো খেলি। কিন্তু বাইরের দেশে আমাদের অবস্থা খুব একটা ভালো না। ঘরে-বাইরে সবজায়গায় আমাদের জয়ের অভ্যাস গড়তে হবে। তবে আমাদের স্বীকার করতেই হচ্ছে বাংলাদেশ ভালো দল, সত্যিই খুব ভালো দল।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ উল আজহা

পরবর্তী

প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী আর নেই

পরবর্তী
প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী আর নেই

প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী আর নেই

সাড়ে চার হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

সর্বশেষ

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT