পেপসিকো ইঙ্ক (পেপ.এন) তাদের কোমল পানীয়তে চিনির পরিমাণ হ্রাস করছে। স্থুলতার মতো স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে এমন সিদ্ধান্ত তাদের।
নতুন বৈশ্বিক এই লক্ষমাত্রাকে আগের চেয়েও বেশি উচ্চাকাঙ্খী বলে উল্লেখ করেছে পেপসিকো। ২০২০ সালের মধ্যে নির্দিষ্ট বাজারের নির্দিষ্ট পানীয় থেকে চিনির হার ২৫ শতাংশ কমানোর লক্ষ্য ছিলো পূর্বে।
ভোক্তাদের কাছে শূণ্য এবং কম ক্যালোরির পানীয়র গ্রহণযোগ্যতা আরও বাড়াতে এই পদক্ষেপ।
ব্যাপক আকারে স্থুলতা এবং ডায়বেটিকসের মতো রোগ ছড়ানোর জন্য এ ধরণের পানীয়কে দায়ী করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পেপসিকো এবং এর প্রতিদন্দ্বি কোকা-কোলার (কো.এন) উপর চাপটা তাই বাড়ছিলো।







