চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পানির সংকট ভাইরাসের ঝুঁকি বাড়িয়ে তুলছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

বিশ্ব জুড়ে চারটির একটি স্বাস্থ্য কেন্দ্রে পানির অভাব রয়েছে। এ কারণে একশ’ আশি কোটি লোক করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে রয়েছে।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের এক যৌথ রিপোর্টে এ কথা বলা হয়েছে।

বিশ্বের ১৬৫টি দেশের ওপর গবেষণার ভিত্তিতে রিপোর্টটি তৈরি করা হয়। এতে বলা হয়, পানির অভাব রয়েছে এমন কেন্দ্রগুলোতে রোগী ও স্টাফ উভয়েই ঝুঁকির মধ্যে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন: পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা ছাড়া কোন স্বাস্থ্য কেন্দ্রে কাজ করা মানে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ছাড়া ডাক্তার ও নার্সদের কাজে পাঠানো।

তিনি আরও বলেন: কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে এসব প্রাথমিক মৌলিক উপকরণ। কিন্তু বিশেষ করে স্বল্পোন্নত দেশসমূহে এখনও এসবের ঘাটতি রয়েছে।

ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোর বলেন: পরিষ্কার পানি ও নিরাপদ টয়লেট এমনকি সাবান ছাড়া স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কাজ করা স্বাস্থ্যকর্মী ও সেখানে চিকিৎসা নিতে আসা লোকজন সকলের জীবনই ঝুঁকিপূর্ণ।

রিপোর্টে দেখা গেছে, বিশ্বের স্বল্পোন্নত ৪৭ টি দেশের পরিস্থিতি শোচনীয়। এসব দেশের অর্ধেক স্বাস্থ্যকেন্দ্রেই খাবার পানি নেই, এক চতুর্থাংশে পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় পানির অভাব এবং পাঁচটির মধ্যে তিনটিতে স্যানিটেশন সুবিধা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ হিসেব করে দেখিয়েছে, এসব দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পানির চাহিদা পূরণে জনপ্রতি এক মার্কিন ডলার খরচ করতে হবে।

ট্যাগ: পানির সংকটবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই শিশুকে অপহরণের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড

পরবর্তী

মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন মাসের মধ্যে বাজেয়াপ্ত করতে হবে

পরবর্তী

মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন মাসের মধ্যে বাজেয়াপ্ত করতে হবে

ঢাকা-জামালপুরে দিনব্যাপী আমজাদ হোসেন স্মরণ

সর্বশেষ

ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT