চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য অধিদপ্তরের এমন সিদ্ধান্ত আত্মঘাতী

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪১ অপরাহ্ন ১৮, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর পরই শিশু, বয়স্ক মানুষ এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের সুবিধার কথা ভেবে বাসা বা বাড়িতে গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। মূলত নমুনা দিতে হাসপাতাল বা বুথের ভিড় এড়াতেই তাদের জন্য তখন এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।

কিন্তু কোনো ঘোষণা ছাড়াই প্রায় মাসখানেক সময় ধরে নমুনা সংগ্রহের কাজটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের আগে বিষয়টি বেশিরভাগ মানুষের কাছেই ছিল অজানা। জানার পর মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

এই সিদ্ধান্তের কারণে আগে থেকে নানা রোগে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ ও শিশুরা আরও ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে তাদের পক্ষে হাসপাতালে গিয়ে অন্যদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া কঠিন একটা বিষয়। এতে তাদের জীবনও সঙ্কটের মুখে পড়ে।

সমস্যা এখানেই শেষ নয়, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন এই কাজে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্টরাও। করোনার শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে এসব মেডিকেল টেকনোলজিস্টরা নমুনা সংগ্রহের কাজ করতেন। আজ তারা কর্মহীন অবস্থায় অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে চেয়ে দিন পার করছেন।

হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ দেখাতে গিয়ে অধিদপ্তর বলছে, নমুনা সংগ্রহের কাজ তাদের নয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এই কাজটি আগে করতো। তাই এখন থেকে নমুনা সংগ্রহের সব দায়িত্ব তারাই পালন করবে। কিন্তু আমরা যতদূর জানি, মূলত নতুন কোনো রোগের আবির্ভাব ঘটলে, সেই রোগ নির্ণয়ে কিংবা গবেষণার জন্য নমুনা সংগ্রহের কাজ আইইডিসিআর করে থাকে। বাড়িতে বাড়িতে গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করার মতো কাজ তাদের নয়। তার জন্য সময়, সুযোগ বা লোকবলও প্রতিষ্ঠানটির আছে বলে মনে হয় না।

তার মানে এটা দায়িত্ব এড়ানোর একটা কৌশল মাত্র। কারণ কাজটি যদি স্বাস্থ্য অধিদপ্তারের না হয়, তাহলে এক বছরেরও বেশি সময় ধরে তারা সেটা করে গেল কেন? আমরা দেখেছি, করোনাভাইরাসের শুরুতে কাজটি আইইডিসিআরের তত্ত্বাবধানে হলেও কিছুদিন পর তা পুরোপুরিই স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এমনকি এ কাজের জন্য রাষ্ট্রপতির প্রমার্জনায় দুই শতাধিক মেডিকেল টেকনোলজিস্টও নিয়োগ দেয় তারা।

Reneta

গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, মূলত অর্থের অভাবে নমুনা সংগ্রহের কাজটি বন্ধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তার মানে এতদিন অর্থ ছিল, তাই কাজটি অতি আগ্রহে নিজেদের কাছে রেখেছিল। এখন অর্থ ফুরিয়ে গেছে বলে তাদের আগ্রহও ফুরিয়ে গেছে।

আমাদের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটা কাজ শুধু অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে কেন? বেশির ভাগ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ অর্থ বরাদ্দ পাওয়া খাতে কেন অর্থের অভাব হবে?

আমরা মনে করি, এক্ষেত্রে শুধু অর্থের অভাব নয়, অভাব সমন্বয়ের। এমন সিদ্ধান্ত বাতিল করে বাসা বা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হোক।

Jui  Banner Campaign
ট্যাগ: আইইডিসিআরকরোনাকরোনাভাইরাসনমুনা সংগ্রহস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT