ডিজিটাল শর্ট

স্বাস্থ্যসেবায় নীরব বিপ্লব

স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভিতরে একজন স্বাস্থ্যকর্মী রোগীর সাথে আলোচনা করছেন, অন্যরা অপেক্ষমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

সেবা নিন, সুস্থ থাকুন- এই উদ্দেশ্যকে সামনে রেখে সরকার গড়ে তুলেছে কমিউনিটি ক্লিনিক। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সারাদেশে মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে। এসব কেন্দ্র থেকে ৩০টি রোগের ওষুধও দেয়া হচ্ছে বিনামূল্যে।

মাল্টিমিডিয়া জার্নালিজম এখন একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার ও প্রকাশের ধরন। প্রযুক্তি সহায়ক হিসেবে মোবাইলে ধারণ করা ভিডিও এবং ছবির সমন্বয়ে এ ধরনের সাংবাদিকতার প্রকাশ প্রাথমিক প্রয়োজনের জায়গায় রয়েছে। চ্যানেল আই অনলাইন তার প্রথম দিনের পথচলা থেকে মাল্টিমিডিয়া জার্নালিজমকে অত্যন্ত অপরিহার্য হিসেবে দেখেছে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ একটি মাল্টিমিডিয়া নিউজরুম নির্মাণেরও স্বপ্ন দেখে এই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেরাই মোবাইলে কিছু নিউজ স্টোরি করেছে। তাদের স্টোরিগুলোর প্রচারে সহযোগিতা করছে চ্যানেল আই অনলাইন। বিদ্যাজাগতিক প্রতিষ্ঠানের সঙ্গে গণমাধ্যমের মেলবন্ধনে নতুন সংযোজন মোজো স্টোরিস। এ মোজো স্টোরিটি করেছে শাহরিয়ার শান্ত।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া জার্নালিজম মোজো স্টোরিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…