চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যবিধির বালাই নেই গণপরিবহনে, আছে বাড়তি ভাড়া

আফরোজা হাসি আফরোজা হাসি
১:৩৪ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের বাসে যাত্রীরা সবাই মাস্ক পরেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সরকারের নির্দেশে গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখার কথা থাকলেও রাজধানীর বেশির বাসে তা দেখা যায়নি। এমনকি সেখানে ছিল না স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই। বরং বাসে ৬০ শতাংশ বা তার চেয়েও বেশি হারে বর্ধিত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

তবে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলছে ট্রেন। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানিয়েছে সরকার।

বুধবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে চ্যানেল আইয়ের একাধিক প্রতিবেদক দেখেছেন, নতুন নিয়মের কারণে যাত্রীদের অনেকেই বাস না পেয়ে রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছেন।

আবার দেখা গেছে, বাসে যে পরিমাণ যাত্রী নেওয়ার কথা; তার চেয়েও বেশি যাত্রী নেওয়া হয়েছে। যাত্রীদের অনেকেই দাঁড়িয়েই তাদের গন্তব্যে যাচ্ছেন। তবে ভাড়া সেই বাড়তি পরিমাণেই নেওয়া হয়েছে।

বেশির ভাগ বাসে হ্যান্ডস্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এমন কি অনেক ড্রাইভার ও হেল্পার মাস্ক ছাড়াই গাড়িতে অবস্থান করেছেন। আবার যাত্রীদের মধ্যে কেউ কেউ মাস্ক না পরে গাড়িতে উঠেছেন।

তাদের অজুহাত, প্রথমদিন বলে ভুল হয়ে গেছে। আগামীকাল থেকে শুধরে যাবেন।

কাউসার হোসেন নামে একজন যাত্রী জানালেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গিয়ে জনগণের পকেট থেকে বাড়তি টাকা চলে যাচ্ছে। কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ নেই। সরকারের নজরদারী না থাকলে কোনো লাভ হবে না। করোনাভাইরাস বাড়তেই থাকবে।

নতুন নিয়ে নানান ভোগান্তি হচ্ছে জানিয়ে হালিমা আক্তার নামের এক যাত্রী বললেন, ‘যাত্রীদের ভোগান্তি কেউ দেখছে না। গাড়িতে আর্ধেক যাত্রী পরিবহন করার কারণে অনেকে গাড়িতেই উঠতে পারছে না। বিশেষ করে মহিলা যাত্রীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

গণপরিবহনের সংখ্যা না বাড়ানো হলে যে উদ্দেশ্য থেকে এই নিয়ম করা, তা ব্যর্থ হবে বলেও দাবি করেন তিনি।

যদিও ‘গাজীপুর পরিবহন’ এর একজন পরিচালক দাবি করেন, ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় গাড়ি চালিয়ে তাদের লোকসান হচ্ছে। সিটের হিসাব অনুযায়ী ভাড়া যেখানে দ্বিগুণ হওয়ার কথা; সেখানে তাদের বাকি ৪০ শতাংশ লোকসান দিতে হচ্ছে। এ বিষয়টাও সবাইকে ভাবতে হবে।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসগণপরিবহনস্বাস্থ্যবিধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ল্যাব থেকে নয়, প্রাণির মাধ্যমে ছড়িয়েছে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী

মোবাইল নেটওয়ার্ক ১ ও ২ এপ্রিল বিঘ্নিত হতে পারে: বিটিআরসি

পরবর্তী
মোবাইল ফোন ও টাওয়ারের ছবি, নেটওয়ার্ক সংকেত দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল নেটওয়ার্ক ১ ও ২ এপ্রিল বিঘ্নিত হতে পারে: বিটিআরসি

প্রেম, সাহিত্য ও শিল্পের প্রতিচ্ছবি, বই ও চিত্রের সমন্বয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণের গহীনে যে আছে, তাকেই খুঁজে ফেরা

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT