চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামী কি তার স্ত্রীর অভিভাবক হতে পারেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক, নারী
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী স্বামীর কোনো ব্যক্তিগত সম্পদ নন, আর স্বামীও স্ত্রীর অভিভাবক হতে পারেন না বলে জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রেমের জন্য ধর্ম পরিবর্তন, বিয়ে এবং তার সঙ্গে মৌলবাদের সম্পর্ক ও এই অভিযোগে এক নারীকে ‘বেআইনি হেফাজতে’ রাখা বিষয়ক এক মামলার শুনানি চলাকালে এমন মন্তব্য করেন আদালত।

প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে বিচারপতি এএম খানউইলকার এবং ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত একটি বেঞ্চ সোমবার ২৫ বছর বয়সী হাদিয়ার সঙ্গে তার জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা, আকাঙ্ক্ষা, পড়ালেখা ও শখ নিয়ে প্রায় এক ঘণ্টা কথা বলেন।

তামিলনাড়ুর অধিবাসী হাদিয়া ওরফে অখিলা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছেন। হোমিওপ্যাথির ডাক্তার হওয়ার পথে তার শুধু এখন ১১ মাসের ইন্টার্নশিপ বাকি। কিন্তু তার আগে ধর্মান্তরিত হয়ে সনাতন ধর্মাবলম্বী থেকে মুসলিম হয়ে যান তিনি। তারপর বিয়ে করেন শাফিন জাহান নামের এক ব্যক্তিকে। একটি ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে দু’জনের পরিচয় হয়েছিল বলে তিনি জানান।

এর কিছু সময় পরই অভিযোগ তোলা হয়, শাফিন জাহানের সঙ্গে জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ রয়েছে। তাকে খেলার গুটির মতো ব্যবহার করে আইএসের সমর্থক একটি দল কেরালায় মৌলবাদ ছড়ানোর চেষ্টা করছে। আর তিনিই মগজ ধোলাই করে হাদিয়াকে ভালোবাসার নামে দলে ভিড়িয়েছেন।

তবে এসব কথা অস্বীকার করে হাদিয়া উল্টো অভিযোগ করেন, এসব অভিযোগের অজুহাতে ‘বেআইনিভাবে’ তাকে গত ১১ মাস ধরে জোর করে বাবার হেফাজতে রেখে দেয়া হয়েছে। এখন তিনি কী চান, জানতে চাইলে হাদিয়া বলেন, তিনি মুক্তি চান, স্বামীর কাছে ফিরে যেতে চান, একইসঙ্গে স্বেচ্ছায় নিজ ধর্মবিশ্বাস পালনের পাশাপাশি দেশের নাগরিক হিসেবে লেখাপড়া শেষ করে মানুষের সেবা করার স্বাধীনতা চান।

ওই সময় শুনানিতে আদালত পুলিশকে নির্দেশ দেন যেন হাদিয়াকে তার ১১ মাসের ইন্টার্নশিপ শেষ করার জন্য সালেমে নিয়ে যাওয়া হয় এবং কলেজকে নির্দেশ দেয়া হয় যেন কোর্স সম্পন্ন করা পর্যন্ত তাকে অন্য শিক্ষার্থীদের মতোই হোস্টেলে কক্ষের ব্যবস্থা করে দেয়া হয়।

তখন প্রধান বিচারপতি সালেমে তার স্থানীয় অভিভাবক কে হবেন জানতে চাইলে হাদিয়া জানান, শাফিন জাহানই তার অভিভাবক হবেন। এর জবাবে বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘দয়া করে আপনার স্বামীকে জানান তিনি স্ত্রীর অভিভাবক হতে পারেন না। স্ত্রী কোনো অস্থাবর সম্পত্তি না। তিনি একজন আলাদা মানুষ যার নিজের চিন্তা চেতনা এবং মেধা আছে। আমিও আমার স্ত্রীর অভিভাবক নই। কেউ ওনাকে বোঝান প্লিজ।’

তিনি আরও বলেন, হাদিয়াকে অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে হবে এবং আত্মমর্যাদার সঙ্গে জীবন কাটাতে হবে। তিন ঘণ্টার শুনানি শেষে হাদিয়াকে তার বাবার হেফাজত থেকে সরিয়ে তার হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ডিনকে স্থানীয় অভিভাবক করে তার হেফাজতে দেয়া হয়।

ট্যাগ: কেরালাভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাব্বির-বাবরের ব্যাটে লড়াইয়ের পুঁজি

পরবর্তী

সরকারকে ‘বাঁচার’ রাস্তা দেখালেন ফখরুল

পরবর্তী
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে ‘বাঁচার’ রাস্তা দেখালেন ফখরুল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যান্ড শিল্পীদের 'হ্যান্ডস' ডাকবেন না: আইয়ুব বাচ্চু

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT