চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন স্ত্রী

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:৪৯ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
অপরাধ, টাঙ্গাইল
A A
চট্টগ্রাম জেলার মানচিত্র ও চ্যানেল আই লোগো, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে লোকামান হোসেন মহিলা ডিগ্রী কলেজের অনুষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস পরীক্ষায় অধ্যক্ষের সহায়তায় স্বামীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন স্ত্রী লায়লা পারভীন।

এ কাজে সহায়তার জন্য ওই কলেজের অধ্যক্ষসহ চার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার বিকালে বিএ/বিএসএস ষষ্ঠ সেমিস্টারের  ইসলামিক স্টাডিজ পরীক্ষা চলাকালে নিয়ম ভঙ্গ করে কলেজ হতে খাতা ও প্রশ্নপত্র নিয়ে কলেজ সংলগ্ন কামরুল হোসেনের বাসায় পরীক্ষা দেয়ার সময় হাতেনাতে আটক করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের জেল ও এক হাজার টাকা জরিমানা করেন। এসময় জালিয়াতির সহায়তার জন্য কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ হাসান আলীসহ আরো চার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে কলেজে একটি জালিয়াত চক্র অধ্যক্ষের সহায়তায় পরীক্ষায় নানা ধরণের জালিয়াতী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে আমাদের কাছে অভিযোগ ছিলো। এ প্রেক্ষিতে শুক্রবার বিকেলে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের একজনকে প্রশ্নপত্র ও খাতাসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃত লায়লা পাারভীন তার স্বামী ঐ শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক অভিবাবক প্রতিনিধি রাশেদুল ইসলাম তালুকদার সেলিমের হয়ে প্রক্সি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে তাকে বিধি অনুযায়ী এক বছরের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT