চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাভাবিক বৃষ্টিতে ঈদগাহে সমস্যা হবে না: সাঈদ খোকন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

অতি বর্ষণ না হলে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার জাতীয় ঈদগাহের প্রস্তুতি দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মেয়র বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

সাঈদ খোকন বলেন, ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন আছে। নরমাল বৃষ্টিতে কোনো সমস্যা হবে না।

বৃষ্টির কথা মাথায় রেখে ঈদগাহে সেইভাবে প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে সাঈদ খোকন বলেন: অতি বর্ষণ না হলে কোনো সমস্যা হবে না। এবার জাতীয় ঈদগাহ এক লাখ মুসল্লির নামাজের সুব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে পাঁচ হাজার নারী মুসল্লির ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, এবার একসঙ্গে দেড় থেকে দুই হাজার মানুষের অজুর ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে টয়লেটের ব্যবস্থা রয়েছে। যদি অতিরিক্ত মুসল্লির জন্য রাস্তায় নামাজ আদায় করতে হয় সে জন্য রাস্তুায় চাদর বিছানোর ব্যবস্থা করা হয়েছে। এতে প্রয়োজনীয় মাইক, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো ঈদগাহে ত্রিপলসহ সামিয়ানা টাঙানো হয়েছে। লাগানো হয়েছে পর্যাপ্ত লাইট-ফ্যান।

Reneta

তিনি আরও বলেন, মুসল্লিদেরকে বিনামূল্যে নিরাপদ পানির বোতলের ব্যবস্থা করা হয়েছে। এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

নিরাপত্তা তল্লাশির কারণে ঈদগাহে প্রবেশ করতে যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন: পর্যাপ্ত গেট রাখতে বলা হয়েছে। কেউ যেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় ডিএসসিসির সিইও মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ জামাত-সাঈদ খোকন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড় কেটে ভবন নির্মাণ করতে গিয়ে ধস, নিহত ৩

পরবর্তী

ধর্ষণ অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন নেইমার

পরবর্তী

ধর্ষণ অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন নেইমার

দেশের বড় সব ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT