চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ০৭, মে ২০২১
- সেমি লিড, বিনোদন
A A
প্রখ্যাত শিল্পী অনুপ ভট্টাচার্য এর কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, প্রখ্যাত সুরকার ও বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অনুপ ভট্টাচার্য মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন সংগীতশিল্পী তানভীর আলম সজীব।দীর্ঘদিন ধরে অনুপ ভট্টাচার্যের সাহচর্যে  ছিলেন তিনি।

Banglabid

বৃহস্পতিবার রাতে তিনি জানান, অনুপ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন।

তানভীর আলম সজীব জানান, অনুপ ভট্টাচার্যকে আমি কাকা ডাকতাম। তিনি আমাকে খুব স্নেহ করতেন। গানে তিনি আমার সবকিছু। তাকে হারানোর মধ্য দিয়ে অভিভাবক হারানোর শোক অনুভব করছি।

তিনি জানান, অনুপ ভট্টাচার্যের মরদেহ রাতে বারডেমের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় তাকে গার্ড অব অনার দেয়া হবে। এরপর হবে শেষ কৃত্যানুষ্ঠান।

Reneta

অনুপ ভট্টাচার্যের দুই মেয়ে দেশের বাইরে থাকেন।

তার মৃত্যুতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী তিমির নন্দী শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘আমার গুরুভাই, বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তী সুরকার ও কণ্ঠশিল্পী, আমার সহযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, শ্রদ্ধেয় অনুপ ভট্টাচার্য দা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রয়াত হয়েছেন! গত ৫০ বছরের বেশি সময় ধরে এই মহান শিল্পীর সাথে সুসম্পর্ক। গান নিয়ে, সুর নিয়ে, অর্কেস্ট্রেশন নিয়ে একসাথে কত পথ কথা বলতে বলতে হেঁটেছি। সব শেষ আবি আনোয়ার ভাইয়ের লেখা একটি গান আমাকে দিয়ে বলেছিলেন, করোনা যাক, তারপর রেডিও কমার্শিয়াল সার্ভিসে গানটি তোকে দিয়ে রেকর্ড করবো। অনুপ দা’র সুর এতটাই আলাদা, এতটাই হৃদয়স্পর্শী তাতো সবারই জানা। আমরা একে একে এতিম হয়ে যাচ্ছি! আজ সংগীতের একটি ভাণ্ডার আমরা হারিয়ে ফেললাম! শুধুমাত্র সংগীতবোদ্ধারাই সেটা উপলব্ধি করতে পারবেন। গত কিছুদিন আগে পর পর চারজন সংগীতশিল্পী, সহযোদ্ধা, সহকর্মীদের হারিয়ে আমি এতটাই বিমর্ষ যে, গত এক মাস ফেইসবুকে কোন পোস্ট দিতে পারি না। ওপারে ভালো থাকুন, দাদা। ছোটভাইটিকে ক্ষমা করে দেবেন।’

অনুপ ভট্টাচার্য ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তীর হারা এই ঢেউয়ের সাগর, রক্ত দিয়ে নাম লিখেছি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙর তোলো তোলোসহ কয়েকটি গানে সমবেত কণ্ঠ দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপ ভট্টাচার্যগার্ড অব অনারতিমির নন্দীলিড বিনোদনস্বাধীন বাংলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামীকাল পবিত্র জুমাতুল বিদা

পরবর্তী

সুবীর নন্দী নেই দুই বছর

পরবর্তী
সুবীর নন্দী স্মরণে কালো ব্যাকগ্রাউন্ডে তার ছবি ও জন্ম-মৃত্যু তারিখ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবীর নন্দী নেই দুই বছর

করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও করোনা শনাক্তের রেকর্ড ভারতে, পুরো বিশ্বে আক্রান্ত প্রায় ১৬ কোটি

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT