চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা বিরোধিরা যেন ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
শেখ হাসিনা-নির্বাচন-বিদেশি গণমাধ্যম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় প্রধানমন্ত্রী বলেন: যারা স্বাধীনতা বিরোধিদের নির্বাচনে প্রার্থী করেছে তাদের উপযুক্ত জবাব দিতে নৌকায় ভোট দিন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় স্বাধীনতা বিরোধীরা যেন ক্ষমতায় না থাকে সে আহ্বানও জানান আওয়ামী লীগ সভাপতি।

বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন: যারা যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনের মাঠে নেমেছে, তাদের উপযুক্ত জবাব দিতে হবে নৌকা মার্কায় ভোট দিয়ে। আমি সারা দেশবাসীর কাছে আবেদন জানাই-যুদ্ধাপরাধী, খুনি, অগ্নিসন্ত্রাসীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য নৌকায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিয়ে আরও একবার আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দিন।

যিনি দিয়ে গেছেন দেশ, যার নিজ হাতে গড়া দল আওয়ামী লীগ, সেই মহান নেতা, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে একাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামলেন আওয়ামী লীগ সভাপতি।

এরআগে, সড়ক পথে দুপুরে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার প্রতি সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন বঙ্গবন্ধু কন্যা।

পরে বিকেল রাষ্ট্রীয় প্রটোকল ও প্রধানমন্ত্রীর পতাকাবিহীন গাড়িতে নিজ নির্বাচনী আসন কোটালীপাড়ায় শেখ লুতফর রহমান সরকারী কলেজ মাঠে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভায় নৌকার পক্ষে ভোট চান দুই চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন: প্রতিটি গ্রামের মানুষ শহরের সুযোগ পাবে, আমার গ্রাম হবে আমার শহর।

Reneta

নিজ এলাকার মানুষের খোঁজ খবর নেয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা জানিয়ে বলেন, আমাকে খোঁজ রাখতে হয় ৩০০ আসনের। যারা অতীতে বঙ্গবন্ধু কন্যার ওপর আস্থা রেখেছেন, আগামীতেও তা অব্যাহত রাখতে বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু জীবন দিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে গেছেন তেমনি তিনিও দেশের জনগণের উন্নয়নে জন্য কাজ করে যাবেন, বলেন বঙ্গবন্ধু কন্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT