মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও তাদের জন্য ফল-ফুল এবং মিষ্টি পাঠান তিনি।
সোমবার সকালে মোহাম্মদপুর কলেজ গেইটে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ারে তাদের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন, প্রটোকল অফিসার খুরশিদ আলম এবং অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস এবং উৎসবে তাদেরকে স্মরণ করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, আওয়ামীলীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল মুক্তিযোদ্ধা দেশে যথাযথ সম্মান পায়।








