চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে যুদ্ধশিশু এবং অন্যান্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আইয়ে প্রচারিত হবে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘যুদ্ধশিশু’

চ্যানেল আইয়ে প্রচারিত হবে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘যুদ্ধশিশু’

দেলদুয়ারাকে পাকিস্তানী বাহিনীর হাতে তুলে দিয়েছিল এদেশীয় দালাল রাজাকার। বন্দী  যুবতী দেলদুয়ারার সন্তান যুদ্ধশিশু হিসেবে বড় হয় বিদেশী দম্পতির কাছে। ভিন্ন পরিচয়ে। বিয়ের করানোর সময় হলে সুইডিস দম্পতি সত্য ঘটনা খুলে বলেন পালক সন্তানকে। তখনই বিপত্তি বাঁধে। পিতা মাতার খোঁজে যুদ্ধশিশু তার হবু স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফেরেন। দূতাবাস থেকে খোঁজ খবর নেয়া শুরু হয়। যুদ্ধশিশুটি কি খুঁজে পায় তার মা’কে। নাকি যুদ্ধে নির্যাতিতা মা সামনে আসতে চায়না সন্তানের?

মাসুদ আহমেদ এর উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত নাটকটির নাট্যরুপ দিয়েছেন মানস পাল। গোলাম হাবিব লিটুর পরিচালনায় নাটকটি চ্যানেল আইয়ে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে। ২৬ মার্চ রাত ৮টায়। নাটকে যুদ্ধে নির্যাতিতা মা দেলদুয়ারা চরিত্রে অভিনয় করেছেন তানিয়া আহমেদ এবং যুদ্ধ শিশুর চরিত্রে অভিনয় করেছেন জোভান।

এদিকে স্বাধীনতা দিবসে বিশেষ নাটকের প্রচার করবে অন্যান্য চ্যানেলও। আরটিভিতে প্রচারিত হবে ‘সাদাসিধে মানুষের কথা’। নাসির আল মুনির ও  মেজবাহ উদ্দীন সুমন-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান মোরশেদ। গল্পে দেখা যায় ১৯৭১ সালে যখন চারিদিকে যুদ্ধের ঘনঘটা তখন স্কুলশিক্ষক হিমাংশু তার অসুস্থ মা ও গর্ভবতী স্ত্রীকে নিয়ে পড়ে বিপাকে। পরিবারের সবাই ভারতে চলে গেলেও সে যেতে পারে না। স্কুলের প্রধান শিক্ষকের আশ্বাসে তাঁর বাড়িতে আশ্রয় নেয়। একপর্যায়ে হিমাংশুর মায়ের মৃত্যু হয়। ঘটতে থাকে নানান ঘটনা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, বিজরী বরকতউল্লাহ, রুমি প্রমুখ।

‘সাধাসিধে মানুষের কথা’ নাটকে অপর্ণা ঘোষ ও মোশাররফ করিম

এদিকে  স্বাধীনতা দিবস উপলক্ষে জুটি বেঁধেছেন তৌসিফ- তানজিন তিশা। ‘স্বাধীনতা তুমি’ নামে একটি একক নাটকে দেখা যাবে তাদের। রুম্মান রশীদ খানের রচনায় এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা নাজমুল রনি। এটিএন বাংলায় রাত ৮.৪৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

নাটকের গল্পে দেখা যাবে, বিদেশ বিভুঁইয়ে থেকেও শুদ্ধ বেশ সাদাসিধে। জাগতিক কৃত্রিমতা তাকে আচ্ছন্ন করতে পারেনি। শুদ্ধ দেশে আসার পর তার বন্ধু রুদ্র খুব খুশি। বন্ধুকে রুদ্র জানায়, পরদিন স্বাধীনতা দিবস। আর এ জন্য বন্ধুর বাড়িতে স্বাধীনতা উদযাপনের আয়োজন করা হয়েছে। আর এই উদযাপনে থাকছে পানাহার আর ডিজে। শুনেই গা শিউরে ওঠে শুদ্ধর। এসব কী হচ্ছে? রুদ্রর দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলে। এভাবেই এগিয়েছে নাটকটির গল্প।

Reneta

শুদ্ধ ও রাত্রি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।  এ ছাড়াও অভিনয় করেছেন এস আর জনি, আশরাফুল আলম সোহাগ, আফরিন খান প্রমুখ।

এনটিভিতে রাত ৯.০৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’। নাটকটির একটি দৃশ্যে অভিনেত্রী অপর্না ঘোষ। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার।

নাটকটিতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। যেখানে একজন বীরাঙ্গনার রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেও সমাজ তাকে ক্রমশ দূরে ঠেলে দিয়েছে।  যুদ্ধ পরবর্তী সময়ে তার আশ্রয় হয়েছিলো পূনর্বাসন কেন্দ্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যুদ্ধাহত সকল নারীদের বীরাঙ্গনা উপাধী দিয়েছিলেন। রাষ্ট্র পূরবীকেও মহান এই উপাধী দিয়েছিল, কিন্তু সমাজ? যেখানে পূরবীর পরিবার মনে করতো তাকে ঘরে ফেরত নিয়ে গেলে সমাজে মুখ দেখানো যাবেনা। আর সুভাষ, যাকে পূরবী পাগলের মতো ভালোবেসেছিল! সেও মুখ ফিরিয়ে নিয়েছিল?

‘আজ পূরবীর দিন’ নাটকে অপর্ণা ঘোষ

অগত্যা পূরবী আরো এমন মানুষদের সঙ্গে পাড়ি জমায় ইউরোপের একটি দেশে। অনেক সময় পর পূরবী আবার ফিরে আসে নিজ দেশে। তার ছোটবেলার বাড়িটার সামনে এসে দাঁড়ায়। তার মনে অনেক প্রশ্ন। আপন মানুষগুলো কেন তাকে এভাবে দূরে ঠেলে দিয়েছিলো সেদিন?এতে আরো অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, রিমি করিম, এটিএম রাসেল, মনির হোসেন, রবিন প্রমূখ।

এদিকে আরটিভিতে স্বাধীনতা দিবসে প্রচারিত হবে মেজবাহ উদ্দিনের রচনা ও হাসান মোর্শেদের পরিচালনায় নাটক ‘সাদাসিধে মানুষের কথা’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও অপর্ণা ঘোষ। অন্যদিকে বাংলাভিশনে প্রচার হবে সাইদুর রহমান রাসেলের পরিচালনায় ‘ তোমার ভয় নেই মা’। হায়দার আনোয়ার খান জুনোর গল্পে চিত্রনাট্য করেছেন মনিরুল ইসলাম রুবেল। স্বাধীনতা দিবস সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘তোমার ভয় নেই মা’। এতে অভিনয় করেছেন রওনক হাসান, শবনম ফারিয়া।

‘তোমার ভয় নেই মা’ নাটকে রওনক হাসান ও শবনম ফারিয়া

মাছরাঙ্গা টেলিভিশনে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে ‘সাহস’। গুঞ্জন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ পলাশ। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শাহাদাত, নরেশ ভূইয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইযুদ্ধশিশু
শেয়ারTweetPin2

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT