চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বঙ্গভবন কেন্দ্রিক ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বঙ্গভবন কেন্দ্রীক যান চলাচলের ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামন মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশের ট্রাফিক নির্দেশনায় বলা হয় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত অসংখ্য শিশু-কিশোর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শিশু-কিশোর সমাবেশে অংশগ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠানে আগত শিশু-কিশোর ও আমন্ত্রিত অতিথি এবং দর্শনার্থীদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে স্টেডিয়ামের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ২৬ মার্চ সকাল ০৬.০০ টা হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত গমনাগমনের পথ অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

১। জিরো পয়েন্ট থেকে গুলিস্থান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনসমূহ প্রবেশ করতে পারবে।

২। সার্জেন্ট আহাদ পুলিশ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

৩। আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৪। পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখী কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

৫। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা হতে রাজউক অভিমুখী কোন বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

৬। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্থানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং,প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

অপর দিকে স্বাধীনতা দিবসে মহামান্য রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে ট্রাফিক নির্দেশনায় বলা হয় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সামরিক, আধা-সামরিক, দেশী-বিদেশী কূটনৈতিকবৃন্দ, মুক্তিযোদ্ধা, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য বঙ্গভবনে গমন করবেন। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ২৬ মার্চ দুপুর ১২.০০ টা হতে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত গমনাগমনের পথ অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

১। জিরো পয়েন্ট থেকে গুলিস্থান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনসমূহ প্রবেশ করতে পারবে।

২। সার্জেন্ট আহাদ পুলিশ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

৩। আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৪। পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখী কোন প্রকার যানবাহন চলাচল করবে না।

৫। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা হতে রাজউক অভিমুখী কোন বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

৬। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্থানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিসিএলের আদলে বিপিএলের আগে আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট

পরবর্তী

শাবনূর আসছে শুনেই মুহূর্তে হাজারো মানুষের জটলা!

পরবর্তী

শাবনূর আসছে শুনেই মুহূর্তে হাজারো মানুষের জটলা!

আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে প্রস্তুত জাতীয় পার্টি: এরশাদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT