চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসের ম্যাচে হান্নানের ঝড়ো ব্যাটিংয়ে লাল দলের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আকরাম খান, হান্নান সরকার, হাবিবুল বাশার সুমন এবং মেহরাব হোসেন অপি, আতহার আলী, হাসানুজ্জামান ঝড়ুরা দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেললেন। বাউন্ডারির পাশে পতাকা ওড়ালেন মুশফিক, দর্শক হয়ে দেখলেন সাকিব, মাশরাফীরা। বিসিবির এমন আয়োজন স্বাধীনতা দিবস উপলক্ষে। ম্যাচটিতে আকরাম, হান্নানদের লাল দল ৬ উইকেটে হারিয়েছে অপিদের সবুজ দলকে।

মাশরাফী দর্শক সারিতে যোগ দেন একাডেমি মাঠে আবাহনীর অনুশীলন শেষ করে। কিছুক্ষণ পর আসেন মুশফিকুর রহিম। তিনি পতাকা সংগ্রহ করেন ‘টাইগার’ শোয়েব আলীর কাছ থেকে।

সাবেক খেলোয়াড়রা স্ত্রী-সন্তানদের নিয়েই মাঠে আসেন। মহান স্বাধীনতা দিবসের মিলনের উপলক্ষ কেউ হাতছাড়া করেননি। এমন দিনে ম্যাচের হার-জিত নিয়ে কারোরই মাথাব্যথা থাকার কথা নয়। কিন্তু মাঠের খেলা দেখে সেটা বোঝা গেল না। কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। ২০ ওভারের ম্যাচে বিসিবি সবুজ দলের করা ১৬৬ রান তাড়া করে চার উইকেট হারিয়ে জয় পায় বিসিবি লাল দল।

১০ চার ও দুই ছক্কায় ২৪ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হান্নান সরকার। ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় লাল দল। মিনহাজুল আবেদিন নান্নু ৩১, অধিনায়ক আকরাম খান ২১, হাবিবুল বাশার সুমন ১৩ রানের ইনিংস খেলে রাখেন অবদান। খালেদ মাহমুদ সুজন ২৮ ও তালহা জুবায়ের ৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

শফিউদ্দিন আহমেদ বাবু নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাইফুল ইসলাম ও মিজানুর রহমান।

সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে আতহার আলী খানের নেতৃত্বাধীন বিসিবি সবুজ দল। সর্বোচ্চ ৩৪ রান আসে রফিকুল ইসলামের ব্যাট থেকে। হারুনুর রশিদ ২৭, জাহাঙ্গীর আলম ২৭, হাসানুজ্জামান ঝড়ু ২২, আলমগীর কবির ১৯, মেহরাব হোসেন অপি করেন ১৪ রান। তিনটি করে উইকেট নেন খালেদ মাহমুদ সুজন ও জাকির হাসান। তালহা জুবায়ের নেন একটি উইকেট।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিশ্বকাপ নিয়ে বলা মানে মেসির মাথায় ‘বন্দুক’ ঠেকানো

পরবর্তী

বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য

পরবর্তী

বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য

জাতীয় সঙ্গীত

একসঙ্গে সব বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT