স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করছে একসময়কার ব্রিটিশ কলোনিভুক্ত দেশ সিঙ্গাপুর। প্রায় ১০ হাজার সিঙ্গাপুরবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে সামরিক কুঁচকাওয়াজ। আকাশে চলবে সামরিক বিমান বাহিনী ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিভিন্ন কৌশলে উড্ডয়ন প্রদর্শনী।
রোববার স্বাধীনতা দিবসে হাজারো সিঙ্গাপুরবাসী একসঙ্গে জাতীয় শপথ পড়ে ও জাতীয় সঙ্গীত গেয়ে দিনটি আনন্দের সঙ্গে উদযাপনের পরিকল্পনা করেছেন।
আজ থেকে ৫০ বছর আগে দক্ষিণ মালয়েশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি বিভিন্ন সামাজিক অস্থিরতার মধ্যে মালয় ফেডারেশন থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে স্বাধীনতা লাভ করে।
স্বাধীনতার ৫০ বছরের মধ্যে বৃটিশ শাসনাধীন এই দ্বীপ রাষ্ট্রটি নিজেদের বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত করেছেন। কিন্তু অনেক সমালোচকদের দাবি, সিঙ্গাপুরের এই অভূতপূর্ব উন্নয়নের পিছনে আছে দেশবাসীর বাকস্বাধীনতায় কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক স্বাধীনতার ওপর দমনশীল আচরণ।






