চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: গাজীপুরে কনসার্ট মাতাবেন জেমস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২১
বিনোদন
A A

অনেক ত্যাগ, সংগ্রাম আর রক্তের বিণিময়ে স্বাধীনতা পেয়েছে বাঙালি জাতী। রাত পোহলেই অনেক কিছুর বিণিময়ে অর্জিত স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি! আর এ উপলক্ষে দেশব্যাপী জাতীয়ভাবে উদযাপনের প্রস্তুতি চলছে।

তারই অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কনসার্ট মাতাবেন ‘নগর বাউল’ এর দেশ সেরা রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমস।

শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গাজীপুরের রাজবাড়ি মাঠে কনসার্টে অংশ নিবেন এই সংগীত তারকা ও তার দল নগর বাউল। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কনসার্টে অংশ নিবেন জেমস ভাই। শুক্রবার বিকেল ৩টায় শুরু হবে এই কনসার্ট। আর জেমস ভাই মঞ্চে উঠবেন চারটার দিকে। বেশ কিছুক্ষণ পারফর্ম করবেন তিনি।

এ কনসার্টের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম।

করোনাভাইরাসের কারণে ঠিক এক বছর পর মার্চের প্রথম সপ্তাহে করপোরেট শো’র মাধ্যমে মঞ্চে ফিরেছেন জেমস। ১২ মার্চ মিরপুরের এক কনসার্টেও অংশ নেয়ার পাশাপাশি আরো কয়েকটি কনসার্টে অংশ নেন তিনি।

Reneta

মুখপাত্র রবিন ঠাকুর জানান, এপ্রিলের ২ তারিখেও রাজধানীতে একটি করপোরেট শোতে অংশ নিবেন জেমস।

বর্তমানে নগর বাউল এর লাইন আপে ভোকাল ও গিটারিস্ট হিসেবে জেমস এবং ব্যান্ডের মুখপাত্র হিসেবে রুবাইয়াৎ রবিন ঠাকুর ছাড়াও ড্রামে আছেন আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির এবং কিবোর্ডে কাকন চক্রবর্তী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টগানগুরুজেমসনগর বাউলবাংলাদেশমার্চরবিন ঠাকুরসংগীতসংগ্রামসুবর্ণ জয়ন্তীস্বাধীনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT