চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ টাকার স্মারক ব্যাংক নোট ও রৌপ্য মুদ্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশের ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট, ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট ও ৫০ টাকা মূল্যমানের রৌপ্য স্মারক মুদ্রা মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ২৮ মার্চ থেকে এসব স্মারক নোট ও রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে। পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিস থেকে নিতে পারবেন গ্রাহক।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৫০ টাকা স্মারক ব্যাংক নোটের ডিজাইন
বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটে বিদ্যমান রং ও ডিজাইন (সম্মুখভাগের ডিজাইন: বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং পেছনভাগের ডিজাইন: ‘মই দেয়া’ জলরং শিল্পাচার্য জয়নুল আবেদিন) অপরিবর্তিত রেখে নোটের সম্মুখভাগের ডানদিকে জলছাপ এলাকার নিকটে লাল-সবুজ রঙে একটি আলাদা স্মারক লোগো সংযোজন করা হয়েছে। ১০০% কটন কাগজে মুদ্রিত এবং গর্ভনর ফজলে কবির স্বাক্ষরিত ১৩০ মিমি × ৬০ মিমি পরিমাপের ৫০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক নোটটিতে ব্যাংক নোটের অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোপ্রিন্ট, সম্মুখভাগে খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, ৫০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটগুলোর মত দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৩০মিমি × ৬০ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং নোটের ডানদিকে জলছাপ এলাকার নিকটে স্মারক লোগো মুদ্রিত রয়েছে। নোটের উপরে মাঝখানে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ এবং নিচে মাঝখানে FIFTY TAKA ঞঅকঅ’ লেখা রয়েছে।

Reneta

নোটের পেছনভাগে ‘১৯৭১: মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অগ্রযাত্রা’ শীর্ষক বীর মুক্তিযোদ্ধাদের একটি ছবি মুদ্রিত রয়েছে। নোটের উপরিভাগে ‘Golden Jubilee of Independence 1971-2021’ লেখা রয়েছে। এছাড়া, নোটের উপরে বামকোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং ডানকোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এছাড়া, নোটের নিচে ডানকোণে মূল্যমান ইংরেজিতে ‘৫০’ এবং মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে।

১০০% কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’ ‘50’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে।  ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

৫০ টাকা মূল্যমান রৌপ্য স্মারক মুদ্রার
৫০ টাকা অভিহিতমূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত রৌপ্য স্মারক মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক মুদ্রাটির সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ মার্চের ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান কথায় ও অংকে ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির উপরে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে। স্মারকমুদ্রার পেছনভাগে ইংরেজিতে‌ ‌’50’ এবং ‘O’ এর মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ ও এর নিচে ‘1971-2021’ মুদ্রিত রয়েছে। এছাড়া, স্মারকমুদ্রার উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘Golden Jubilee of Independence’ এবং নিচে ইংরেজিতে মূল্যমান ‘FIFTY TAKA’ মুদ্রিত রয়েছে। রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৪ হাজার টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকস্বাধীনতার সুবর্ণজয়ন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT