চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার মহাকাব্যের সঙ্গে যে শহরের পরিচয় ইতিহাসে বাঁধা

সোমা ইসলামসোমা ইসলাম
১২:৩৫ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু শেখ মুজিব স্মরণী, কলকাতা

বঙ্গবন্ধু শেখ মুজিব স্মরণী, কলকাতা

পাকিস্তানিদের বর্বরতা আর নির্যাতনের দেয়ালে পিঠ ঠেকে গেলেও শিরদাড়া টানটান করে প্রতিরোধের দেয়াল তৈরি করে তৎকালীন রক্তাক্ত পূর্ব বাংলা। মেহেরপুরের বৈদ্যনাথতলার জয় বাংলা স্লোগান পৌঁছে যায় ওপার বাংলার থিয়েটার রোড থেকে বালিগঞ্জ স্ট্রিট হয়ে টেরিটিবাজারে। সিটি অফ জয়ের ৯ নম্বর সার্কাস এভিনিউয়ের বাড়িতেই ১৯৭১ এর ১৮ এপ্রিল উড়ে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম পতাকা।

১৯৭১ সালে মুজিবনগর সরকারের প্রায় সকল কার্যক্রমই পরিচালিত হয়েছিল কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। ইতিহাস বলছে, যুদ্ধের সময় কলকাতায় অবস্থিত পাকিস্তান উপ-দূতাবাস শুরু থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছিল। এর ফলে কূটনৈতিক অঙ্গনেও পাকিস্তান প্রথম ধাক্কা খায় কলকাতাতেই।

কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার হোসেন আলী কূটনীতিকদের মধ্যে প্রথম বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন। কলকাতার ৯ সার্কাস এভিনিউ, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণী।

এটিই সেই ইতিহাস ধরে রাখা অহংকারের জায়গা যেখানে ১৯৭১ সালের ১৮ এপ্রিল বেলা ১২টা ৪১ মিনিটে ডেপুটি হাইকমিশনার এম হোসেন আলী দূতাবাস থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

বাংলাদেশের নতুন প্রজন্মের কূটনীতিকরা সেই ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। যে মিশনে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উড়েছিলো সেই মিশন পরিচালনায় গর্বিত প্রায় ৫ মাস আগে ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগ দেওয়া তৌফিক হাসান।

সেই সময় কলকাতার পাকিস্তান উপ-দূতাবাসে কাজ করছিলেন ৭৪ জন, এর মধ্যে ৭০ জন বাঙালির সবাই বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন। গঙ্গাতীরের কলকাতা শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিভরা প্রায় ২৫টি স্থাপনা আছে যেখানে স্মৃতির স্মারক রক্ষায় চেষ্টা করছে ডেপুটি হাইকমিশন।

Reneta

তৌফিক হাসান বলেন, ভারত সরকারের কাছ থেকে ভবনগুলো যদি বাংলাদেশ সরকারের অধীনে নিয়ে আসা যায় তাহলে একটি বড় কাজ হবে। এ লক্ষ্যে দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনাও চলছে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধের স্মৃতি মোড়ানো শহর কলকাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ একটি ভাস্কর্য স্থাপনের পরিকল্পনাও নিয়েছে বাংলাদেশ মিশন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধে কলকাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT