চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার দিনে ট্রেলারে ‘মিস্টার বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

সিনেমা মানুষকে হাসায়, কাঁদায়। সমাজ গঠনে সহায়ক হিসেবে কাজ করে। কখনও বা বিদ্রোহ জাগায়, হাতিয়ার হিসেবে কাজ করে। তেমনই এক প্রতিবাদের হাতিয়ার হিসেবে তৈরি হয়েছে সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ। এই স্লোগানকে সামনে রেখে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে।

এই ছবির ট্রেলার দেখা গেছে দেশের পতাকা নিয়ে জঙ্গিবাদ নিমূর্লে নেমেছেন মিস্টার বাংলাদেশ। প্রেম ভালোবাসা পরিবারের গল্প, নাচ গান, মারামারি সবই ভেসে উঠেছে তিন মিনিটের ট্রেলারে। ‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করছেন আবু আকতারুল ঈমান। ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন নির্মাতা খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।

এর আগে নির্মাতা হয়ে ২০১০ সালে ‘জাগো’ নামের সাড়া জাগানো ছবিটি নির্মাণ করেছিলেন খিজির। ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন লাক্স তারকা শানু, টাইগার রবি, মেরিয়ান, শামীম আহসান সরকার প্রমুখ।

এর আগে রোববার (২৫ মার্চ) রাতে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে (বিএফডিসি)’র জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি উপস্থিত থেকে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার দেখে বলেন, অ্যাকশন ছবির ট্রেলার আমার খুব ভালো লাগে। ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার আমাকে মুগ্ধ করেছে।

চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান এই ছবিতে অভিনেতা হিসেবে উপস্থিত হচ্ছেন। ‘মিস্টার বাংলাদেশ’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ‘জাগো’ খ্যাত এই পরিচালক। তিনি বলেন, ‘হলি আর্টিজানের ঘটনায় আমি আমার কাছের একজন বন্ধুকে হারিয়েছি। এছাড়া আমার কয়েকজন পরিচিত মানুষ আজ বিপথগামী। তাই দায়বদ্ধতার জায়গা থেকে জঙ্গিবাদ বিরোধী এই ছবিটিতে কাজ করেছি। ‘মিস্টার বাংলাদেশ’ জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ’।

এর কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। কেএইচকে প্রোডাকশনের ব্যানারে চলতি বছরের জুলাইতে ছবিটি মুক্তি পাবে।

Reneta

স্বাধীনতার দিনে ট্রেলারে ‘মিস্টার বাংলাদেশ’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেলারমিস্টার বাংলাদেশলিড বিনোদনস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT