চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্প পুঁজি নিয়েও ভারতের লিড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২৫০ রানের স্বল্প পুঁজি নিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে ভারত। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে প্রথম ইনিংসে ১৫ রানের গুরুত্বপূর্ণ লিড পায় বিরাট কোহলিরা। সাত উইকেটে ১৯১ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের প্রথম সেশনে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করে বাকি তিন উইকেট হারায় টিম পেইনের দল।

তৃতীয়দিন অজি শিবিরকে প্রথম ধাক্কাটা দেন জাসপ্রীত বুমরাহ। দলীয় ২০৪ রানের মাথায় তার বলেই উইকেটের পেছনে পান্টকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল স্টার্ক। ১৫ রানে স্টার্ক ফিরে যাওয়ার পর অ্যাডিলেডে বৃষ্টি সাময়িক বিঘ্ন ঘটায় তৃতীয় দিনের খেলায়। নাথান লায়নকে সঙ্গী করে এরপর অজি ইনিংসকে ভারতের প্রথম ইনিংসের রানের খুব কাছে নিয়ে যান ট্রাভিস হেড।

কিন্তু ব্যক্তিগত ৭২ রানের মাথায় মোহাম্মদ সামির বলে আউট হয়ে যান ব্যাট হাতে অজিদের প্রথম ইনিংসের নায়ক। উইকেটের পেছনে হেডকে দস্তানাবন্দী করেন সেই রিশভ পান্টই। নয় নম্বরে ব্যাট করতে নেমে মূল্যবান ২৪ রান আসে অফস্পিনার লায়নের ব্যাট থেকে। হেডের সঙ্গে নবম উইকেটে তার ৩১ রানের পার্টনারশিপ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার আশা জাগালেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

ট্রাভিস হেড আউট হতেই আর এগোতে পারেনি ব্যাগি গ্রিনদের ইনিংস। হেডকে ফেরানোর ঠিক পরের ডেলিভারিতেই হ্যাজেলউডকে সাজঘরের রাস্তা দেখান সামি। ২৩৫ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামার আগেই তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। তাতে ১৫ রানে এগিয়ে থেকে মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ভারত।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT