চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ উৎসব শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৮
- লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী-উন্নয়নশীল দেশে উত্তরণ উৎসব-অর্জন

সনদপত্র গ্রহণ

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উত্তরণের সনদপত্র তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার শুরু হয়। জাতিসংঘের পক্ষ থেকে স্বীকৃতির সনদপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উন্মোচন করা হয় স্মারক ডাকটিকিট । মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

সেসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন।

এরপর বিশেষ এই উৎসব উপলক্ষে ৭০ টাকা মূল্যের একটি স্মারক নোট উন্মোচন করে বাংলাদেশ ব্যাংক। নোটটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন অর্থমন্ত্রী।

প্রধানমন্ত্রী-উন্নয়নশীল দেশে উত্তরণ উৎসব
স্মারক ডাকটিকিট

তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধানমন্ত্রী ১০ বিশেষ অর্জনের তথ্য সম্বলিত একটি ফটো অ্যালবাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

পরে বিচার বিভাগ, সংসদে প্রধান বিরোধী দল, ক্ষমতাসীন দল, সরকারি কর্মকর্তা-কর্মচারি প্রতিনিধিদল,  তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনন্য অর্জন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারকসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Reneta

এছাড়া স্বল্প সময়ে বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়নের জন্য জাতিসংঘ, এডিবি, ইউএসএআইডি ও জাইকা প্রধানরা ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তারা বলেন, সংস্থাগুলো চিরকাল বাংলাদেশের পাশে থাকবে।

পুলিশ বাহিনীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, শ্রমজীবী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী-উন্নয়নশীল দেশে উত্তরণ উৎসব
স্মারক নোট

উৎসব উপলক্ষে বিকেলে ঢাকার ৯টি জায়গা থেকে সব শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে হবে শোভাযাত্রা আর সন্ধ্যায় থাকছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আলোক উৎসব।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, দেশের মানুষকে সম্পৃক্ত করতেই এই আনন্দ আয়োজন।

তিনি জানান, শুক্রবার সকালে র‌্যাডিসন ব্লু হোটেলে আন্তর্জাতিক সেমিনারে আলোচনা করা হবে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার সম্ভাবনা নিয়ে। আর সন্ধ্যায় হাতিরঝিলে পানির নাচনে উন্নয়নের গল্প শোনাবে পরিকল্পনা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী-উন্নয়নশীল দেশে উত্তরণ উৎসব
বিশেষ অ্যালবাম

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার যোগ্যতা অর্জনে উদযাপনের অংশ হিসেবে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ সেবা সপ্তাহ পালন করবে বলেও জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়নশীল দেশপ্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT