স্বল্পস্থায়ী জলবায়ু দূষণ কমানো সম্ভব হলে পরিবেশ দূষণমুক্ত রাখা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দূষণের মাত্রা বিশ্লেষণ ও নিয়ন্ত্রণের কৌশল নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালায় দেশি-বিদেশি পরিবেশ বিশেষজ্ঞরা।
এ জন্য নানা সুপারিশ তুলে ধরেন। তিন দিনের প্রশিক্ষণে সহযোগিতা করছেন স্টোকহোম এনভারনমেন ইনস্টিটিউট এবং ইউএন এনভারনমেন্টের তিন পরিবেশবিদ।
স্বল্পস্থায়ী জলবায়ু দূষণ খুব দ্রুত প্রভাব ফেলে পরিবেশের ওপর। মূলত ইটভাটা, চালকল, স্টিল মিল ও ডিজেল চালিত যানবাহন থেকে নিঃসরিত ক্ষতিকর কার্বন ও মিথেনই এর জন্য দায়ী।
এ থেকে উত্তরণে শর্ট লাইভড ক্লাইমেট পলুটেন্ট, এসএলসিপি প্রকল্পের আওতায় রাজধানীতে প্রশিক্ষণের আয়োজন পরিবেশ অধিদপ্তরের। দেখানো হচ্ছে এনালিটিক্যাল টুলস ব্যবহার করে দূষণ কমানোর কৌশল নির্ধারণের উপায়।
প্রশিক্ষণ পরিচালনা করছেন, স্টোকহোম এনভাইরনমেন্ট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ক্রিস মালে ও কেভিন হিকস এবং ইউএন এনভারনমেন্টের ইলসা লিফেভরি। উদ্বোধনী অনুষ্ঠানে দূষণ কমাতে সক্ষমতা ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।
প্রশিক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টটে:







