চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণকিশোরী কনভেনশনে আসছেন জাতিসংঘ মহাসচিব

রাজীব দাস রাজীব দাস
৫:৩২ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৫
নারী
A A

স্বর্ণকিশোরী বাংলাদেশ কনভেনশন ২০১৫ এবং আন্তর্জাতিক এইডস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পার্টনারস ইন পপুলেশন এন্ড ডেভলপমেন্ট পিপিডি এবং স্বর্ণ কিশোরীর মধ্যে চুক্তি স্বাক্ষর শেষে দু’পক্ষের শীর্ষ কর্মকর্তারা জানান, কিশোরী স্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ণ নিশ্চিত করে গড়ে তোলা হবে ভবিষ্যতের বলিষ্ঠ বাংলাদেশ।

যৌন স্বাস্থ্য সম্পর্কে কিশোরীদের সচেতন করতে সারা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি করে চলেছে স্বর্ণকিশোরী ফাউন্ডেশন। প্রজনন স্বাস্থ্য উন্নয়নে স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করবে ২৬টি দেশের আন্তঃসরকার সংস্থা পপুলেশন এন্ড ডেভলপমেন্ট পিপিডি। এ কার্যক্রমকে এগিয়ে নিতে চ্যানেল আই ভবনে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ১২তম এইডস আন্তর্জাতিক সম্মেলনে ২৬ দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার ৬৪ জন কিশোরী। পিপিডি মনে করে নারীকে ক্ষমতার বাইরে রেখে কোন দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে স্বর্ণকিশোরী এবং চ্যানেল আই।

পিপিডি’র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. জো থমাস জানান, লৈঙ্গিক সমতা, নারীর ক্ষমতায়ন , স্বাস্থ্য ও জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে পিপিডি। চ্যানেল আই’র মাধ্যমে তাদের কর্মকাণ্ড ও বার্তা ব্যাপক পরিসরে ছড়িয়ে দেয়া সহজ হবে।

তিনি আরও জানান, নারী ও শিশুর উন্নয়নে নেয়া জাতিসংঘ মহাসচিবের উদ্যোগের অন্যতম অংশীদার পিপিড এবং পিপিড-চ্যানেল আই হিসেবে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব আসছেন।

২৬ দেশের সঙ্গে আন্তঃসম্পর্ক স্থাপনে বাংলাদেশের নেতৃত্ব বড় অর্জন বলে মনে করেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক প্রকল্প প্রধান। একই সঙ্গে কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশের এগিয়ে চলাও নিশ্চিত করতে চায় স্বর্ণকিশোরী।

Reneta

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক প্রকল্পের প্রধান ফারজানা ব্রাউনিয়া জানান, আগামী ২৮ অক্টোবরের মধ্যে ৬৪ জেলায় বিস্তৃত হবে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক। এই ৬৪ জেলার ৬৪ জন ‘কিশোরী’ প্রতিনিধিত্ব করবে কনভেনশনে। ২৬ টি দেশের আন্তর্জাতিক মন্ত্রণালয়গুলোর সামনে তুলে ধরবে নিজেদের। নারীর ক্ষমতায়নে এই মেয়েদের অগ্রণী ভূমিকা থাকবে। মানসিক এবং শারীরিক সুস্বাস্থ্যের এই মেয়েদের হাত ধরেই গড়ে উঠবে বলিষ্ঠ বাংলাদেশ।

আর ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এইডস সম্মেলনের সাফল্য কামনা করে বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘফারজানা ব্রাউনিয়াবান কি মুনস্বর্ণকিশোরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদের বিয়ের মেহমান কারিনা-সাইফ

পরবর্তী

রাজ্জাককে ফেরত দিয়েছে বিজিপি

পরবর্তী

রাজ্জাককে ফেরত দিয়েছে বিজিপি

আবারো এক নম্বর সাকিব

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT