চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বমহিমায় ফেরার ইঙ্গিত দিলেন রুবেল

সাবিত খানসাবিত খান
৮:৫৪ পূর্বাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ক্রিকেটে গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের আতঙ্ক জাগানো বোলারদের মধ্যে অনন্যসাধারণ এক নাম রুবেল হোসেন। রুবেলকে ঘিরে বাংলাদেশের মধুরতম স্মৃতিতে নিশ্চয়ই এগিয়েই থাকবে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে বধ করে কোয়ার্টার ফাইনালে পা রাখার মুহুর্তটি।

ইংল্যান্ডের ইনিংসের সেই ম্যাচে ৪ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদান রাখেন রুবেল। এর পরে থেকে ছন্দ হারাতে থাকা রুবেল আবার ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। টাইগার ‘এ’ দলের হয়ে ভারত সফরে আজ শুক্রবার আবারো ৪ উইকেট শিকার করে নিজেকে আবারও প্রমাণ করেছেন আগ্রাসি এই গতি তারকা। সহযোদ্ধা নাসিরকে সঙ্গে নিয়ে ভারত এ দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতায় এখন টাইগার বাহিনী।

বিশ্বকাপের পরে পাকিস্তান, ভারত এবং সাউথ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে পরাজিত করেছে টাইগাররা। যদিও ওইসব সিরিজে রুবেলকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি।

এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রুবেল প্রথম ম্যাচে ১, দ্বিতীয়টিতে ১, তৃতীয়টিতে ২ উইকেট পান।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রুবেলের সংগ্রহ যথাক্রমে ০, ২ এবং ০ উইকেট।

সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের প্রথম ম্যাচটিতে রুবেল না থাকলেও দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ২ উইকেট পান এই গতি তারকা।

Reneta

তবে ‘এ’ দলের হয়ে রুবেলের আবারো সেই আগ্রাসিরূপের কারণে  ভারত এ দলকে ৬৫ রানে হারিয়েছে বাংলাদেশ। মাশরাফি-তাসকিনের চলমান ইনজুরি সঙ্কটে রুবেলের ফর্মে ফেরা অবশ্যই টাইগার শিবিরের জন্য আর্শিবাদ।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেটরুবেল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT