চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্ন সংগ্রাম গৌরবের ৭০ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ন ২৩, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

৭০ বছর পূর্ণ করল উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। আজ দলটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সময়ের সাথে সাথে প্রয়োজনকে সামনে রেখে প্রতিনিয়ত নিজেদের নবায়ন করে চলেছে আওয়ামী লীগ। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে চলেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।

সবুজে ছাওয়া গ্রামীণ পথ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন প্রান্ত বদলে যাচ্ছে প্রতিনিয়ত। ধীরে ধীরে গড়ে উঠছে মেট্রোরেল, দেশীয় অর্থে স্বপ্নের পদ্মাসেতু, পায়রা বন্দরের মতো বৃহৎ প্রকল্প। বিদ্যুতের বড় বড় প্রকল্প সহায়তায় নানা ক্ষেত্রে অন্ধকার দূর, মহাশূন্যে স্যাটেলাইট স্থাপন আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাওয়া… এসব কিছুরই কৃতিত্ব বা অর্জন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের, ৭০ বছর আগে ঢাকার টিকাটুলির ইডেন গার্ডেনে যে দলটির জন্ম হয়েছিল।

১৯৪৯ সালের ২৩ জুন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। ১৯৫৫ সালে হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ৬ দফা এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়।গণভবন-বঙ্গভবন-বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী-৭০ বছর

আর এর ধারাবাহিকতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন। এরপর আওয়ামী লীগ নেতাদের নিয়ে গড়ে তোলা মুজিব নগর সরকারের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ।

যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার সময়ে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সে সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা আর শেখ রেহানা।

Reneta

১৯৮১ সালে দেশে ফিরে শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামে ২১ বছর পর সরকার গঠন করে আওয়ামী লীগ। ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সরকারে এসে দেশকে এগিয়ে নেয়ার নতুন নতুন মাইলফলক তৈরি করে দলটি।আওয়ামী লীগ-৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী-৭০ বছর

আওয়ামী লীগ নেতারা আশা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের নানান সূচক আর জীবনমান উন্নয়নে বাংলাদেশকে এগিয়ে নিতে জনগণের অব্যাহত সহায়তা পাবে আওয়ামী লীগ সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬

‘বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদ’ নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করল বিডা কর্তৃপক্ষ

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

এপ্রিল ৪, ২০২৬

রফিককে কোচ নিয়োগের যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ৪, ২০২৬

জাতীয় দলের স্পিন কোচ রফিক, নেতৃত্বের মেয়াদ বাড়ল লিটন-মিরাজের

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT