চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নীল অভিষেকের সঙ্গী চোটের ছোবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ের সময় আঘাতে পাওয়া হাতের চোট অভিষিক্ত আমিনুল ইসলাম বিপ্লবের জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছে। ত্রিদেশীয় সিরিজের বাকি দুটি ম্যাচে খেলা নাও হতে পারে এ তরুণ লেগস্পিনারের।

আসলেন, দেখলেন, জয় করলেন। আমিনুলের ক্ষেত্রে এই আপ্তবাক্যটি খুব মানিয়ে যায়। অভিষেক টি-টুয়েন্টি বল হাতে রাঙিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৮ রানে ২ উইকেট। লেগস্পিনারের জন্য দীর্ঘ হাহাকারের দেশে আশাজাগানিয়াই। কিন্তু একই ম্যাচেই পাওয়া চোট এখন দুশ্চিতার কারণও।

খেলতে নামার আগেই ব্যান্ডেজে মোড়ানো ছিল বিপ্লবের বাঁ-হাত। কিছুটা আঘাত নিয়েই অভিষেক রঙিন করেছে এ লেগস্পিনার। নিজের দ্বিতীয় শিকার হ্যামিল্টন মাসাকাদজাকে এলবিডব্লিউ করার আগে তার ব্যাটের জোরাল শট ফলো থ্রু-তে থামাতে গিয়ে চোট পেয়েছেন আমিনুল।

ম্যাচ শেষে যেতে হয়েছে ক্লিনিকে। লেগেছে তিনটা সেলাই। যদিও নিজের ইনজুরি নিয়ে খুব চিন্তিত নন বিপ্লব। বৃহস্পতিবার টিম হোটেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ছিলেন সাবলীল। যেন তেমন কিছুই হয়নি।

‘হ্যাঁ, বাঁ-হাতে একটু ব্যথা পেয়েছি। মাসাকাদজা একটা বল সোজা জোরে মেরেছিল, ওইটা আটকাতে গিয়েছিলাম, একটু লেগেছে ফিল্ডিংয়ের সময়। এখন ভালোই লাগছে। ব্যথা কমেছে। ফিজিওর সঙ্গে কথা বলার পর তিনি যা বলবেন তাই করব।’

‘এটা (পরের ম্যাচে খেলা প্রসঙ্গে) নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। তারা যেভাবে বলবে সেভাবেই করব। এখন হাত ভালোই মনে হচ্ছে।’

ট্যাগ: আমিনুল ইসলাম বিপ্লবলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাসিনোর নেপথ্যে থাকা ‘লিডার’দের নানা তথ্য র‍্যাবের হাতে

পরবর্তী

গাজীপুরে গৃহবধূকে গলাটিপে হত্যা

পরবর্তী

গাজীপুরে গৃহবধূকে গলাটিপে হত্যা

আফগানিস্তানে গোয়েন্দা অফিসে ভয়াবহ বোমা হামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT