চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নাতীত বাস্তবতায় কেনিয়া

সাবিত খানসাবিত খান
৪:২৮ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

কেনিয়ার মানুষ এখন স্বপ্নের মতো ঘোর লাগা এক সময় অতিবাহিত করছে। বিশ্বের মহাপরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গিয়েছেন তাদের দেশে। সমগ্র বিশ্বে ছড়ি ঘোরানো দেশটির প্রেসিডেন্ট যে জন্মসূত্রে তাদেরই একজন। কেনিয়ান বাবা এবং মার্কিন মায়ের সন্তান এই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি কেনিয়ানদের জীবনে নিয়ে এসেছেন স্বপ্নাতীত বাস্তবতা।

২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বারাক ওবামার কেনিয়ায় আগমনকে ‘ঘরে ফেরা’ হিসেবে অভিহিত করা হচ্ছে কেনিয়ার গণমাধ্যমগুলোতে।

এয়ারপোর্ট থেকে ওবামার গাড়িবহরকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানায় রাস্তায় দাড়িয়ে থাকা হাজারো জনতা।

কেনিয়ায় ওবামার সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদারে নাইরোবিতে নিয়োগ করা হয়েছে দশ হাজার পুলিশ কর্মকর্তা। প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সামরিক বিমান উপর থেকে সমগ্র পরিস্থিতি দেখছে টহল দিয়ে।

শুক্রবার দুইদিনের রাষ্ট্রিয় সফরে আফ্রিকার দেশ কেনিয়ায় পৌঁছান ওবামা।

রাতেই বৃহত্তর পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে অংশ নেন তিনি।

Reneta

পরিবারের সদস্যদের দীর্ঘ সময়ও দেন তিনি। সৎ দাদি মামা সারাহসহ পিতার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান ওবামা। তবে নিরাপত্তাজনিত কারণে পিতার সমাধিতে যেতে পারেননি।

কেনিয়ায় সফরকালে ষষ্ঠ বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে নাইরোবিতে নিজের প্রথম বক্তৃতায় ওবামা আফ্রিকার অর্থনৈতিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে বিপুল সম্ভাবনার প্রশংসা করেছেন।

তিনি বলেন, আফ্রিকা জাগছে, দরিদ্রের বৃত্ত থেকে বেরিয়ে আসছে আফ্রিকানরা, আয় বাড়ছে এবং মধ্যবিত্ত পরিবারের সংখ্যা বাড়ছে।

উদ্যোক্তা সম্মেলনে ভাষণ দেয়ার পর ওবামা ১৯৯৮ সালে আমেরিকান দূতাবাসে বোমা হামলার ঘটনায় নিহতদের স্মরণে নির্মিত সমাধিতে শ্রদ্ধা জানান।

কেনিয়া সফর শেষে রোববার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে ভাষণ দেবেন ওবামা। আফ্রিকার দেশগুলোতে সংলাপের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে নাগরিক সমাজের সুযোগ সৃষ্টি প্রেসিডেন্ট ওবামার এই সফরের অন্যতম লক্ষ্য।

প্রথম কৃষাঙ্গ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই আফ্রিকান-আমেরিকান বারাক ওবামা এক নতুন বিস্ময়ের সূচনা করেছিলেন। ২০০৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পাওয়ার পর ২০১২ সালের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেনিয়াবারাক ওবামাবারাক ওবামার কেনিয়া সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT