ছবিঘর

স্বপ্নগুলো ছাই হয়ে গেল

স্বপ্নগুলো ছাই হয়ে গেল

রাজধানীর গুলশান-১ নম্বর ডিএনসিসি মার্কেটের সঙ্গে কাঁচাবাজারের আগুন প্রায় ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনী।

সকাল সাড়ে ৮টার দিকে আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের অপারেশনস বিভাগের পরিচালক শাকিল নেওয়াজ।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন জানিয়েছেন, গুলশান-১ ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও মার্কেট ভবনের গেটগুলোতে তালা লাগানো থাকায় সাথে সাথে ঢুকতে পারেনি তারা। ফলে আগুন সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে কাঁচাবাজারে।

পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজধানীর গুলশান-১ নম্বর ডিএনসিসি মার্কেটের সঙ্গে কাঁচাবাজারের আগুন প্রায় ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে
ডিএনসিসি মার্কেটের সঙ্গে কাঁচাবাজারের আগুনে একটি দোকানও রেহাই পায়নি। দুই শতাধিক আগুনের সবগুলোই পুড়ে গেছে
বাজারের ২৯২ টি দোকানের মধ্যে ৮১টি দোকান কিছুদিন আগে ডিএনসিসি মার্কেটের পার্কিংয়ে সরিয়ে নেয়া হয়েছিল। বাকি ২১১টি দোকানের সবগুলোই শনিবারের আগুনে পুড়ে গেছে
আগুন থেকে বাঁচাতে মালামাল সরিয়ে নেয় দোকানদাররা
রেজাউল ইসলাম কসমেটিকসের দোকানদার বলেন, ২০১৭ সালে যখন আগুন লাগে তখন ৭৫ লাখ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এবার গেল ৩০ লাখ টাকার মালামাল
বিষয়:আগুন গুলশান ডিসিসি মার্কেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…