চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বজনদের কাছে নুসরাতের মরদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
নুসরাত

ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর ফেনীর সোনাগাজী সাবের পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতের। তার মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যৌন হয়রানির শিকার হওয়ার পর এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদদৌলার বিরুদ্ধে অভিযোগ ও মামলা করায় গত শনিবার আলিম পরীক্ষা কেন্দ্রে বোরকা পরা চার দুর্বৃত্ত নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়।

দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া নুসরাতের অবস্থা অবনতি হওয়ায় সোমবার তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে নেয়া হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত জানালেও কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনা করে এখনই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না বলে তখন জানান বার্ন ইউনিটের চিকিৎসকরা। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের চিকিৎসকদের পরামর্শে ঢাকায়ই তার চিকিৎসা চলতে থাকে।

Reneta

নুসরাতের গায়ে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে ৭ দিন এবং প্রফেসর আফসার ও সহপাঠী আরিফকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

অন্যদিকে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে নুসরাতের মামলা পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রীকে যৌন হয়রানিফেনীফেনী-মাদরাসা শিক্ষার্থীযৌন হয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT