চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেশাল থেকে এবার ‘এক্সপেরিয়েন্স ওয়ান’ মরিনহো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০০৪ সালে পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে চমকে দিয়েছিলেন হোসে মরিনহো। পরের মৌসুমেই তাকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসেন চেলসির ধনকুবের মালিক রোমান আব্রাহমোভিচ। চেলসিতে পা দিয়ে আরও একবার চমকে দেন পর্তুগিজ কোচ, নিজেকে নিজেই দিয়ে বসেন ‘স্পেশাল ওয়ান’ উপাধি! পরে ঠাট্টা কিংবা প্রশংসা, সবক্ষেত্রেই মরিনহোর মানদণ্ডে পরিণত হয় নিজেকে নিজে দেয়া সেই উপাধি।

দিনকে দিন অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়েছে মরিনহোর কোচিং ক্যারিয়ার। ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, চেলসিতে দ্বিতীয়বার, ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে এখন টটেনহ্যাম হটস্পারে আছেন। বড় ক্লাবগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করে উপাধি পাল্টে নিজেকে ‘এক্সপেরিয়েন্স ওয়ান’ বা অভিজ্ঞ একজন বলে দাবি করেছেন এবার।

ইএসপিএনের চায়নিজ অংশীদার টেনসেন্ট স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মরিনহোকে জিজ্ঞেস করা হয়েছিল নিজেকে এখন কী নামে ডাকতে চান? সেখানেই নিজেকে নতুন উপাধি দিয়েছেন মরিনহো, ‘এখন আমি অনেক অভিজ্ঞ, এক্সপেরিয়েন্স ওয়ান। আসলে বলতে গেলে আমার সঙ্গে এখন যা হচ্ছে, তার সঙ্গে আমার পূর্বেই পরিচয় হয়েছে।’

‘কোচিং এমন চাকরি যেখানে আপনাকে ফুটবলারদের মতো ফিটনেস থাকতে হবে। একজন ২০-৩০ বছর বয়সী ফুটবলারের যে দম থাকবে, সেটা ৪০ বছর বয়সী কারও থাকবে না। যদি না আপনি জ্লাতান ইব্রাহিমোভিচ হন।’

‘কোচিং করাতে হলে আপনার মস্তিষ্কে জোর থাকতে হবে, অভিজ্ঞতার ভাণ্ডার পরিপূর্ণ হতে হবে। আর থাকতে হবে প্রচুর জ্ঞান। যা আপনাকে আরও ভালো করতে সাহায্য করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টটেনহ্যামলিড স্পোর্টসহোসে মরিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT