চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন কেন জঙ্গিদের টার্গেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
অগ্নিসংযোগের ঘটনায় আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় হামলার অনেক আগে থেকেই স্পেনের বিরুদ্ধে প্রোপাগান্ডা যুদ্ধে নামে ইসলামিক স্টেটের জঙ্গিরা। এর মধ্যে মূল প্রোপাগান্ডা হচ্ছে খ্রিস্টানদের কাছে হেরে গিয়ে স্পেন হাতছাড়া হয়ে যাওয়ার পরেও তা এখনও ইসলামের রাজত্বের অংশ বলে প্রচার করা। আইএস দাবি করছে, ‘ইসলামের আইন স্পেনে ইসলামকে পূর্ণ বাস্তবায়ন করে মুসলিম শাসন প্রতিষ্ঠার নির্দেশনা দেয়।’

সাম্প্রতিক মাসগুলোতে অন্য জিহাদি গ্রুপকে সঙ্গে নিয়ে ‘ভিডিও ও ডকুমেন্ট’ তৈরি করছে আইএস। এর মাধ্যমে পুনরায় স্পেন বিজয় করার আহ্বানও জানানো হয়।

সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে দেশটির বার্সেলোনা শহরে ট্রাক হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। এর কয়েক ঘণ্টা পরেই বার্সেলোনার পাশের শহর ক্যামব্রিলসেও ভ্যান চালিয়ে হামলার চেষ্টা করা হয়। তবে সেখানকার পুলিশ এই হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়। এসময় পুলিশের গুলিতে ৫ হামলাকারী নিহত হয়।

ইসলামিক স্টেটের ওই ডকুমেন্টে দাবি করা হয়, ‘১৪৭৮ সালে স্পেনের রাজত্ব শুরু হওয়ার পর থেকে কোরআনকে মুছে দিতে স্প্যানিশ খ্রিস্টানরা সবরকম চেষ্টা করেছে। এছাড়া স্প্যানিশরা মুসলমানদের অনেক নির্যাতন করেছে এমনকি জীবন্ত পুড়িয়ে মেরেছে।’ তাই স্পেনকে একটি অপরাধী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছে তারা।

স্পেন তাদের জমি জবরদখল করে রেখেছে বলেও দাবি করা হয়। তাই স্পেনের বিরুদ্ধে জিহাদ করতে এয়ারলাইন ও ট্রেন চলাচলের পথে দৃষ্টি রাখতে আহ্বান জানানো হয়। খাবার ও পানীয়তে কীটনাশক মিশিয়ে দিয়ে বিষাক্ত করে দিতে বলা হয়।

লাস নাভাস দে তলোসার যুদ্ধের পর থেকে বর্তমান সময় পর্যন্ত মুসলিমদের উপর স্প্যানিশ খ্রিস্টানদের অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দিয়ে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে আইএস। ১২১২ সালের ১৬ জুলাই লাস নাভাস দে তলোসার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে কাস্টাইল রাজা আলফনসো অষ্টমের খ্রিস্টান সৈন্যরা আইবেরিয়ান উপকূলের মুসলিম শাসক আলমোহাদের অনুসারি শাসকদের নাস্তানাবুদ অবস্থা করেছিল। এই যুদ্ধে প্রায় এক লাখ মুসলমান প্রাণ হারায়।

Reneta

এই বিজয় ক্যাথলিক স্বৈরশাসকদের স্পেন ‘পুনর্দখল’ করে নিতে সাহায্য করে। একে স্প্যানিশ ভাষায় ‘রিকনকুইস্টা’ বলা হয়। এর আগে ৭১১ থেকে ১৪৯২ সাল পর্যন্ত পর্তুগাল ও ফ্রান্স ছিল মুসলিম মূর শাসকদের দখলে। তখন শাসকরা স্পেনের এই অংশের আরবি নামকরণ করেন। নাম রাখা হয় ‘আল-আন্দালুস।’

২০১৬ সালের ৭ জানুয়ারি এক ভিডিও বার্তায় আইএসের পক্ষ থেকে বলা হয় যে, ‘স্পেন আমাদের পূর্বপুরুষদের ভূমি এবং আমরা আল্লাহর ইচ্ছায় এটিকে আবারও জয় করে নেবো।’

ওই বছরের ৩১ জানুয়ারি এক ভিডিও বার্তায় আইএস বলে, ‘আল্লাহর ইচ্ছায় আমরা আবারও আল-আন্দালুস জয় করবো। ওহে প্রিয় আন্দালুস, তুমি ভেবেছিলে আমরা তোমাকে ভুলে গেছি। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি সব সময়ই আমাদের মনের ভেতরে ছিলে। করদোবা, তলেদো বা জাতিভার কথা কোন মুসলিমই ভুলে যেতে পারে না। আল-আন্দালুজে ফিরে যেতে অনেক বিশ্বাসী ও প্রত্যয়ী মুসলমানরা প্রতিজ্ঞাবদ্ধ।’

একই বছর ৩০ মে প্রকাশিত জঙ্গি সংগঠনটির একটি ডকুমেন্টারিতে বলা হয়, ‘মুসলমানদের ভূমিতে মুসলিম শাসন ফিরিয়ে আনতে আমরা সব স্প্যানিশ নাস্তিকদেরকে হত্যা করবো, স্পেন শহরে বসবাসকারী কেউই আমাদের হাত থেকে রক্ষা পাবে না, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলাস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের চলমান সংকট সমাধানে সংলাপ প্রয়োজন: ফখরুল

পরবর্তী

বরুণকে জড়িয়ে ধরলেন সালমান

পরবর্তী
বরুণ ধাওয়ান ও সালমান খান

বরুণকে জড়িয়ে ধরলেন সালমান

নুসরাত ইমরোজ তিশা

বঙ্গবন্ধুকে নিয়ে বলবেন তিশা

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT