চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন-ইতালির পথে জার্মানিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ন ১০, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আগামী বছরের ইউরোয় খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্পেন ও ইতালি। আগের রাতে স্পেন ৪-০ হারায় ফারো আইল্যান্ডসকে। অন্য ম্যাচে ইতালি ২-১ হারায় ফিনল্যান্ডকে। গ্রুপ এফ-এ’তে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ইতালিও একই পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রুপ জি-তে।

স্পেন-ইতালির পথে হাঁটল জার্মানিও। সোমবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে বেলফাস্টে স্বাগতিক নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। উত্তর আয়ারল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে জয়ে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগের ম্যাচের ঘরের মাঠে নেদারল্যান্ডসের কাছে ৪-২ গোলে হেরেছিল জার্মানরা। এদিন অবশ্য উল্টো ফর্মেই দেখা যায় তাদের। দ্বিতীয়ার্ধে গোল দুটি পায় জার্মানি। ম্যাচের ৪৮ মিনিটে দলকে এগিয়ে নেন সেন্টার-ব্যাক মার্সেল হাসটেনবার্গ। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন উইঙ্গার সের্গে জিনাব্রি।

গ্রুপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চার জয়ে ১২ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় নর্দান আয়ারল্যান্ড আছে দ্বিতীয়স্থানে।

একই দিন গ্রুপের অপর ম্যাচে তলানির দল এস্তোনিয়াকে ৪-০ গোলে হারানো নেদারল্যান্ডস আছে টেবিলের তৃতীয়স্থানে। লাটভিয়ায় জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করেন উইঙ্গার রায়ান বাবেল। একটি করে গোল করেন ফরোয়ার্ড মেমফিস ডিপাই ও জর্জিনিয়ো।

এই জয়ে তৃতীয়স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট দাঁড়িয়েছে চার ম্যাচে ৯।

Reneta

এদিকে ‘আই’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে বেলজিয়াম। এই জয়ে একটি করে গোল করেছেন রোমেলু লুকাকু, টমাস ভারমেলেন, তোবি আলদেভেরেল্ড ও কেভিন ডি ব্রুইন।

এই জয়ে ‘আই’ গ্রুপে জয়ের ধারা ধরে রেখেছে বেলজিয়াম। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রাশিয়া।

রাতের অন্য ম্যাচে স্লোভাকিয়ার কাছে ১-২ গোলে হেরেছে হাঙ্গেরি। বেলারুশকে ১-০ গোলে হারায় গ্যারেথ বেলে ওয়েলস। এছাড়া ক্রোয়েশিয়া-আজারবাইজান ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো বাছাই-২০২০ইতালিজার্মানিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT