চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  দেশটি বর্তমানে আংশিক লকডাউন অবস্থায় আছে।

ইটালির পর ইউরোপের সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশের নাম স্পেন। দেশটির ৪৭ মিলিয়ন মানুষকে ১৫ দিনের জরুরি অবস্থার মধ্যে আংশিক লকডাউনে পাঠানো হয়েছে।

শুধুমাত্র খাবার ও ওষুধ কেনা, কাজে বা হাসপাতালে যাওয়া এবং জরুরি অবস্থা ছাড়া সবাইকে ঘরেই থাকতে বলা হয়েছে। বার, রেস্টুরেন্ট বা খাবার ছাড়া অন্য কিছু বিক্রি করছে এমন সব দোকান বন্ধ করার কথা বলা হয়েছে। অবসরের বা খেলাধুলার মতো কাজ যেমন- সিনেমা, থিয়েটার, সুইমিং পুল এবং ফুটবল গ্রাউন্ডও বন্ধ করা হয়েছে।

Banglabid

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন বার্তায় বলেন: আমরা আবার আমাদের নিয়মিত কাজে ফিরবো এবং আমাদের বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে দেখা করবো। তার আগ পর্যন্ত আমরা আমাদের শক্তি নষ্ট করবো না। সেটা এখন খুবই দরকার। পথ হারানো যাবে না।

এরপরই তিনি স্ত্রীর করোনা ভাইরাস সংক্রমণের খবর জানান। পুরো দেশটিতে স্কুলগুলো বন্ধ রয়েছে এবং অর্থনৈতিক পদক্ষেপের প্রথম প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

দেশটিতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সঙ্কুচিত করা হবে সোমবার থেকে। বিমান, রেল ও নৌ যোগাযোগ অর্ধেকে নামানো হবে এবং যাত্রীদের মধ্যে যতটা সম্ভব দূরত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।

Reneta

তবে সিটি বাস এবং মেট্রো আগের মতোই চলবে এবং আন্তর্জাতিক ফ্লাইটেও এর প্রভাব পড়বে না।  কর্মীদের দূর থেকে কাজের সুযোগ দিতে হবে এবং জনগণ চাইলে এই সুযোগ নিবেন। আদালতের কার্যক্রমও স্থগিত করতে হবে। এতে করে জনগণ ও ব্যবসার উপর প্রভাব পড়বে, কিন্তু সরকার সেটা প্রশমিত করার চেষ্টা করবে।

স্পেনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৯৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ৬,২৫০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। বর্তমানে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫৭,১২১ জন। আর প্রাণ হারিয়েছে ৫,৮৩৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৫,৯৩৯ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসপ্রধানমন্ত্রীস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: ফ্লাইট থেকে হঠাৎ নামানো হলো ২৭০ যাত্রীকে

পরবর্তী

সবচেয়ে বিলাসবহুল বাড়ির তালিকায় শাহরুখের ‘মান্নাত’

পরবর্তী

সবচেয়ে বিলাসবহুল বাড়ির তালিকায় শাহরুখের 'মান্নাত'

জেলা প্রশাসক

কুড়িগ্রামের জেলা প্রশাসককে প্রত্যাহার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT