চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিন বোলিং কোচের অপেক্ষা ফুরোচ্ছে?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:০৩ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

রুয়ান কালপাগের সঙ্গে বিসিবির চুক্তি বাতিলের পর থেকে কোচ ছাড়াই চলছে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট। মাঝে বছর পেরিয়ে যাচ্ছে। অপেক্ষা ফুরোয় না। কয়েকবার জোরেশোরে কিছু নাম সামনে আসলেও বিসিবি কারো সঙ্গেই চুক্তি চূড়ান্ত করতে পারেনি। অবশেষে হয়ত স্পিন বোলিং কোচ পেতে যাচ্ছেন সাকিব-মিরাজরা। সেটা ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগেই।

আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া আসছে দুই টেস্টের সিরিজ খেলতে। ওই সিরিজের আগেই স্পিন বোলিং কোচ পাওয়া যাবে বলে আশাবাদী বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

স্পিন কোচ নিয়ে রোববার মিরপুরে বিসিবি কার্যালয়ে আকরাম সংবাদ মাধ্যমে বললেন, ‘আমরা তিন-চারজনের সঙ্গে কথা বলছি। কিছুদিনের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। এখন নাম বলা যাবে না। যখন ফাইনাল হবে জানাব। অনেক আগে থেকেই স্পিন কোচ জরুরী ছিল। বিভিন্ন কারণে হয়নি। হয়ত কিছুদিনের মধ্যে কোচের নামটি জানাতে পারব। আশা করি অস্ট্রেলিয়া সিরিজেই কোচ পাবে স্পিনাররা।’

সরাসরি না বললেও আকরামের কথায় ধারণা পাওয়া গেছে নতুন কোচ হতে যাচ্ছেন উপমহাদেশীয় কেউ, ‘আমরা চেষ্টা করছি এশিয়ান কাউকে। আমার কাছে মনে হচ্ছে বাইরের দেশ থেকে এশিয়ান কোচ হলেই ভালো হবে।’

বোঝা যাচ্ছে কোচ নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছে বিসিবি। এ ব্যাপারে আকরাম জানালেন, ‘অভিজ্ঞতা আছে, ক্যারিয়ারে যারা ভালো করেছেন এমন কেউ হবে। শুধু নামের জন্যই নিয়ে আসলাম এমন না। আবার অনেকে আছে তাদের ক্যারিয়ার অতো ভালো না কিন্তু কোচ হিসেবে ভালো। সবকিছু মিলিয়েই আমরা সিদ্ধান্ত নেব।’

এ মাসেই বসতে পারে বিসিবির ১৭তম বোর্ড সভা। কোচ নিয়োগের ঘোষণাও আসতে পারে সেই সভা শেষে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হায়দরাবাদ টেস্টের সময় ভারতীয় সাবেক স্পিনার সুনিল যোশির দিকে এগিয়েছিল বিসিবি। কিন্তু পরে তার সঙ্গে চুক্তি করেনি। স্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসে বাংলাদেশ। কোচবিহীন বাংলাদেশ বিদেশের মাটিতে স্পিনে ভালোও করতে পারেনি।

ট্যাগ: স্পিন বোলিং কোচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজার ব্যাটে রাজ করছে জিম্বাবুয়ে

পরবর্তী

ঐক্যবদ্ধ না থাকলে ২০০১ এর চেয়ে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের

ঐক্যবদ্ধ না থাকলে ২০০১ এর চেয়ে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে: ওবায়দুল কাদের

৫৭ ধারায় মামলা: সমাধানের চেষ্টা করছে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT