চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিন-ফাঁদে লড়াই জমিয়ে রাখলেন ওয়েটলিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ডের সিরিজের প্রথম টেস্ট আরেকবার স্পিন-ফাঁদ বানিয়ে বসেছে চিরচেনা গল। দুদলের স্পিনাররাই সমানতালে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়ে চলেছেন। এর মাঝেই বুক চিতিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন কেউ কেউ। শুক্রবারই যেমন অপরাজিত এক ফিফটিতে লড়াই জমিয়ে সফরকারীদের ম্যাচে রাখলেন বিজে ওয়েটলিং।

গলে প্রথম ইনিংসে ২৪৯ রান তুলে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। পরে নিজেদের প্রথম ইনিংসে ২৬৭ তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১৮ রানের লিড পায়। সেটি টপকে কিউইরা ১৭৭ রানের লিড জমিয়ে তৃতীয় দিন শেষ করেছে।

দ্বিতীয় ইনিংসের ৭ উইকেটে ১৯৫ রান নিয়ে চতুর্থ দিনে চ্যালেঞ্জিং পুঁজি জমাতে নামবে নিউজিল্যান্ড। নামবেন আসলে ৬৩ রানে অপরাজিত থাকা বিজে ওয়েটলিং। সঙ্গী মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্পিনার উইলিয়াম সমারভিল, অপরাজিত আছেন ৫ রানে।

কিউই ইনিংস এই পর্যন্ত এসেছে আসলে দুই মাঝারি ও দুটি ছোট ইনিংসে। ওপেনার জিত রাভাল ৪ রানে শুরুতেই নেই, খানিক পর নেই ৪ করা অধিনায়ক উইলিয়ামসন ও ৩ করা রস টেলর।

আরেক ওপেনার টম ল্যাথাম ৪৫ আর মিডলঅর্ডারে হেনরি নিকোলস ২৬ করে সংগ্রহকে কিছুটা ভদ্রস্থ চেহারা দেন। তাদের ফেরার পর মিচেল স্যান্টেনারও ১২ করে সাজঘরে হাঁটা দিলে একপ্রান্ত আগলে রাখেন ওয়েটলিং।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েটলিং সঙ্গী পান ২৩ করা টিম সাউদিকে, দুজনে ৫৪ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন।

Reneta

সফরকারীদের প্রথম ইনিংসে ভুগিয়েছিলেন পাঁচ উইকেট নেয়া আকিলা ধনঞ্জয়া, আর শেষদিকে ৪ উইকেট নেয়া সুরঙ্গা লাকমাল। এদিন ধনঞ্জয়ার শিকার মাত্র এক উইকেট। দুটি নিয়েছেন আরেক ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা।

কাজের কাজটা করেছেন আসলে লাসিথ এমবুলডেনিয়া। ২২ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স বোলার নিয়েছেন ৪ উইকেট।

সকালে ৩৯ রান নিয়ে উইকেটে আসা ডিকেভেল্লার ৬১, ২৪ রান নিয়ে নামা লাকমালের ৪০ রানে লিড পায় স্বাগতিকরা। এজাজ প্যাটেল ৫টি, সমারভিল ৩টি, ট্রেন্ট বোল্ট ২টি করে উইকেট নিয়ে লিড বাড়তে দেননি লঙ্কানদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গল টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬

হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ২৪৩

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দুবাইভিত্তিক ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিবে

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ২ মামলায় আইভীর জামিন বহাল

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT