চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থাপিত হলো বাংলাদেশের প্রথম বিআরটি’র গার্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে প্রথম বি আর টি গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) প্রকল্পের উত্তরা আজমপুর থেকে টঙ্গী কলেজ গেইট পর্যন্ত ফ্লাইওভারের উত্তরার হাউজ বিল্ডিং-এ প্রথম গার্ডার স্থাপন করা হয়েছে।

বুধবার ভোরে গার্ডারটি স্থাপন করা হয়। উক্ত অংশটুকু বাংলাদেশ সেতু কতৃপক্ষের অধীনে চাইনিজ কোম্পানি জেটিইজি নির্মাণ কাজে নিয়োজিত আছে। উক্ত গার্ডার স্থাপন অনুষ্ঠানে প্রকল্পের ব্যবস্থাপক জি লেই উপস্থিত ছিলেন।

তিনি বলেন,এই প্রকল্প বাস্তাবায়নের জন্য নানা বাধা অতিক্রম করতে হচ্ছে। বিশেষ করে দিনে প্রচুর যানবাহন চলাচল করে। ফলে তাদের রাতেই বেশি কাজ করতে হয়।

তাছাড়া মাটির নিচের অংশে কাজ করতে গিয়েও তারা অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। সকল বাধা অতিক্রম করে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রথম গার্ডারটি স্থাপন করতে পেরে তারা অনেক খুশি।

ঢাকা মহানগরীর সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণের যাতায়ত নির্বিঘ্ন, দ্রুত ও আরামপ্রদ করতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় (বি আর টি, গাজীপুর-এয়ারপোর্ট) প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় প্রতি ঘণ্টায় উভয় দিকে ৪০ হাজার যাত্রী পরিবহন করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছাতে সময় লাগবে মাত্র ২০ মিনিট, যেখানে যানজটে পড়লে কয়েক ঘণ্টা পর্যন্ত লেগে যায়।

Reneta

বিআরটি বাস থাকবে ১৪০টি। গাজীপুর-এয়ারপোর্ট পর্যন্ত মোট স্টেশন থাকবে ২৫টি।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফরাসি দাতা সংস্থা (এএফডি), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় দুই হাজার ৩৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৩৮৯ কোটি ১৫ লাখ টাকা।

প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে বিআরটি করিডোর ২০ কিলোমিটার, ফ্লাইওভার ৬টি, এলিভেটেড সড়ক ৪ কিলোমিটার, সংযোগ সড়ক ১৪১টি, মার্কেট উন্নয়ন ১০টি, স্টর্ম ড্রেন ১২ কিলোমিটার, ৮ লেন বিশিষ্ট টঙ্গী সেতু, গাজীপুর বাস ডিপো, জয়দেবপুর বাস টার্মিনাল ও এয়ারপোর্ট বাস টার্মিনাল এবং পিপিপির ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মাল্টিমোডাল হাব নির্মাণ।

৬টি ফ্লাইওভারের মধ্যে রয়েছে: এয়ারপোর্ট ফ্লাইওভার ৮১৫ মিটার, জসিমউদ্দিন ফ্লাইওভার ৫৮০ মিটার, কুনিয়া ফ্লাইওভার ৫৫০ মিটার, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি ফ্লাইওভার ৫৫০ মিটার, ভোগড়া ফ্লাইওভার ৫৮০ মিটার এবং জয়দেবপুর ফ্লাইওভার দুই হাজার ১৪ মিটার।

গাজীপুর ও বিমানবন্দর স্টেশনে থাকবে দু’টি মূল টার্মিনাল। আর মাঝপথে হবে ২৫টি স্টেশন। প্রতি দুই থেকে ৫ মিনিট পরপর স্টেশন থেকে বাস ছাড়বে। এ সার্ভিসে ভাড়া আদায় হবে স্মার্ট কার্ডে।

যানজট নিরসনে বিআরটি বিশ্বব্যাপী একটি স্বীকৃত ব্যবস্থা। বিআরটি লাইসেন্স ছাড়া এ রুটে কেউ বাস চালালে ১০ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে আইনে।

এ ছাড়া আইনের কোনো বিধান কেউ লঙ্ঘন করলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার বিধানও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিআরটিবিআরটি’র গার্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT