চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় থেকে বহুজাতিক দৌরাত্ম্যের শিকার কৃষক

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৬:২১ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৫
কৃষি
A A

স্থানীয় পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে বহুজাতিক কোম্পানির দৌরাত্মের শিকার হচ্ছেন বাংলাদেশের কৃষক। ২০১৫-১৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তৃণমূল কৃষকরা আরো অনেক সমস্যার কথা তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সমস্যাগুলোর সমাধানে পরিকল্পনার নীতি-নির্ধারণী পর্যায়ে তিনি ভূমিকা রাখার চেষ্টা করবেন।

একাদশ বারের মত তৃণমূলের কৃষকদের সঙ্গে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ আলোচনার আয়োজন করছে চ্যানেল আই’র ‘হৃদয়ে মাটি ও মানুষ’। এবারের প্রথম আয়োজনটি ছিলো টাঙ্গাইলের সখিপুরে। বরাবরের মতো আলোচনাটির সঞ্চালনায় ছিলেন চ্যানেল অাই’র পরিচালক ও বার্তা প্রধান, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

আলোচনা শুরু করে  তিনি বলেন, এই বাজেট অালোচনার  মাধ্যমে আমরা আপনাদের কথা
গুলো সরকারের কাছে তুলে ধরছি। সরকার যদি এখান থেকে পরামর্শ গ্রহণ করে
কৃষি-মৎস্য-পশুপালন খাতকে সমৃদ্ধ করতে চায়, সেটি হবে আলোচনার সফলতা। কৃষি
প্রধান বাংলাদেশে কৃষির উন্নয়ন হওয়া মানেই গোটা জীবন ব্যবস্থার উন্নয়ন
হওয়া।

আলোচনায় বলা হয়,  কৃষির আর সকল খাতকে গুরুত্ব দিতে গিয়ে উপখাত প্রাণী সম্পদ-বিশেষ করে পোল্ট্রি খাত প্রতিবারের বাজেটেই উপেক্ষিত রয়ে যায়। কিন্তু বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় কৃষির এই খাতই সবচেয়ে ক্ষতির শিকার। সেই সঙ্গে পোল্ট্রি (হাঁস-মুরগী) বাচ্চা উৎপাদন থেকে খাদ্য সরবরাহ-প্রাণীজ আমিষ উৎপাদনের সব ক্ষেত্রেই কৃষকরা জিম্মি বহুজাতিক উৎপাদন সংস্থাগুলোর কাছে।

খামারিরা যাতে খুব সহজেই কম দামে পোল্ট্রি খাদ্য সংগ্রহ করতে পারে সেজন্য কৃষকদের কৃষি কার্ডের পাশাপাশি পোল্ট্রি খামারিদেরও ভতুর্কি কার্ড দেয়ার দাবি জানানো হয় আলোচনা থেকে।

পল্লী অঞ্চলে  লোডশেডিংয়ের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের হয়রানিমূলক কর্মকাণ্ডও উঠে আসে আলোচনায়। কৃষি পণ্যের ন্যায্য দাম পাওয়ার দাবিও জানানো হয়।

Reneta

অনুষ্ঠানে কৃষকরা বলেন, ধানের দাম যদি কমপক্ষে এক হাজার টাকা মণ না হয় তা হলে তারা বেঁচে থাকতে পারবেন না| একজন বলেন, বীজের ক্ষেত করলে দেখা যায় যে পরিমাণ বীজ গজিয়েছে তা অর্ধেকেরও কম। যে কলা আমরা ঢাকায় ২০০ টাকা ডজন কিনে খাই, সেই কলা এখানে ৪০ টাকা ৫০ টাকা করে বিক্রি করি।

বিদ্যুৎ নিয়েও নিজেদের অভিযোগ জানান কৃষকরা। তারা বলেন, বিদ্যুত বিল আসে দ্বিগুণেরও বেশি। ডিপ টিউবওয়েল লো ভোল্টেজের কারণে চলে না। আর একটা বাল্ব জ্বালিয়ে বিল দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা।

তারা বলেন, বহুজাতিক কোম্পানিগুলো ফিড তৈরি করে। বাংলাদেশ সরকার ‘ইয়োপ’ নামে একটা ফান্ড তৈরি করেছে। কিন্তু সম্ভাবনাময় ক্ষেত্রে ইয়োপের কোনো প্রভাব তারা পান নি।

চ্যানেল আই’র ‘কৃষি বাজেট কৃষকের বাজেট ‘অনুষ্ঠানে কৃষকরা নানা সমস্যার কথা তুলে ধরলে সমাধানের আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । আগামী বাজেটে পোল্ট্রি খাতের জন্য বিশেষ বরাদ্দের কথা বলেন মন্ত্রী।

বিদ্যুত এবং মিটার সম্পর্কিত সমস্যা সমাধানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন,  এসব সমস্যার শতভাগ সমাধান করতে না পারলেও অন্তত ৭০ ভাগ সমাধান
করা সম্ভব।

‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ আলোচনায় মন্ত্রী বলেন, কৃষক যাতে ভালো দাম পান সেজন্য সরাসরি তাদের কাছ থেকে ধান-চাল কেনার বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

তবে পুরো আলোচনাজুড়ে সরকারের কাছে কৃষকদের একটাই চাওয়া ছিলো। সেটা হলো: ভর্তুকি নয়, নীতি-সহায়তা এবং অনুকূল রাজনৈতিক পরিবেশ।

(‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ অনুষ্ঠানের টাঙ্গাইল পর্ব চ্যানেল আইয়ে প্রচার হবে ১৮ এপ্রিল রাত ৯টার সংবাদের পর)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষি বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT