চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থগিত হওয়ার শঙ্কায় ২০২২ এশিয়ান গেমস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ঢাকার এশিয়ান গেমসের জন্য প্রস্তুত স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতির অবনতির কারণে চলতি বছরের ১০-২৫ সেপ্টেম্বর চীনের হাংজুতে হতে যাওয়া এশিয়ান গেমস স্থগিত হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

হাংজু থেকে ১১০ মাইল দূরে অবস্থিত চীনের বৃহত্তম শহর সাংহাই। সেখান বাসিন্দারা কয়েক সপ্তাহের বিধিনিষেধের সম্মুখীন হচ্ছে। করোনা মহামারি শুরুর পর বাসিন্দারা এখন সবচেয়ে খারাপ সময় পার করছেন। সপ্তাহব্যাপী বিধিনিষেধে শহরটির ২৫ মিলিয়ন বাসিন্দাদের বেশিরভাগই বাড়িতে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) কর্মকর্তার বরাতএ জানা গেছে, ২০২৩ সালের ১০-২৫ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আয়োজন করা হতে পারে।

এশিয়ান গেমসের পরিচালনা পর্ষদের সদস্য এবং কুয়েতের অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার মহাপরিচালক হুসেন আল-মুসাল্লাম বলেছেন, ‘এখন পর্যন্ত কমিটির দ্বারা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এটি (গেমস) স্থগিতের সম্ভাবনা রয়েছে।’

কোভিড-১৯ মহামারির কারণে কঠোর বিধিনিষেধ প্রয়োগের ফলে চীনে অসংখ্য আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট বাতিল হয়েছে। বিদেশীদের জন্য সীমান্তও বন্ধ রয়েছে। শুধুমাত্র বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের আয়োজন ছিল ব্যতিক্রম।

যদিও গেমস আয়োজনের সবরকম প্রস্তুতি ঠিকই সেরে রাখা হচ্ছে। ইতোমধ্যে প্রতিযোগিতার ৫৬টি প্রতিযোগিতার স্থান নির্ধারণ করা হয়েছে।

হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারের অপারেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা লু চুনজিয়াং চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলকে বলেছেন, ‘আমরা এখন শুধুমাত্র কিছু চূড়ান্ত সমন্বয় এবং সুবিধা সরবরাহের উন্নতি সাধনে কাজ করছি।’

১৯৯০ সালে বেইজিং ও ২০১০ সালে গুয়াংজুর পর তৃতীয় চাইনিজ দেশ হিসেবে হাংজুতে এশিয়ান গেমস আয়োজন হতে যাচ্ছে।

ট্যাগ: এশিয়ান গেমস-২০২২করোনাকরোনাভাইরাসকোভিড-১৯লিড স্পোর্টসহাংজু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর রেকর্ডের দিনে ইউনাইটেডের হার

পরবর্তী

‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’

Massive crowd of students at exam center in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলের ৫০ হাজার টিকিট বিক্রি মাত্র এক ঘণ্টায়

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT