চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থগিতের পরদিন ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
বাংলাদেশ, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রকাশ হবে। ফল ঘোষণা স্থগিতের পরদিন ঢাবি কর্তৃপক্ষ আজ পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবন, অর্থাৎ রেজিস্টার বিল্ডিংয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং ২১৪) আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।

Banglabid

গতকাল সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১৬ অক্টোবর মঙ্গলবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কিন্তু এরপর আরেকটি জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ অক্টোবর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত ঘোষণা করা হয়।

জরুরি বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছিল: উপাচার্য দফতরের অ্যাসাইনমেন্ট অফিসারের দেয়া ভুল তথ্যের জন্য ‘আগামীকাল ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে’ জানিয়ে ১৫ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছিল। উপাচার্যের আদেশক্রমে এই প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হলো।

গত ১২ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হওয়া ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ৪৩ মিনিটি আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।

Reneta

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে লেখা উত্তরপত্রসহ ১০০টি প্রশ্ন সম্বলিত ১৪ পৃষ্ঠার একটি প্রশ্নপত্র সাংবাদিকদের কাছে আসে। পরীক্ষা শেষে আগে থেকে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নের সঙ্গে ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করলেও ঘটনা খতিয়ে দেখতে পরীক্ষার রাতেই একটি তদন্ত কমিটি গঠন করে।

তবে অনেকেই ‘ঘ’ ইউনিটে ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেয়ার দাবি জানান। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিঢাবি ভর্তি পরীক্ষাফল প্রকাশভর্তি পরীক্ষাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কড়া শাস্তি হতে পারে জয়সুরিয়ার

পরবর্তী

পাকা চুল তুলবেন নাকি তুলবেন না?

পরবর্তী
পাকা চুল

পাকা চুল তুলবেন নাকি তুলবেন না?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT