চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী চাইলে কোচিং ছেড়ে দিতেন ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলে আরও কিছুদিন থাকতে চান ইয়ুর্গেন ক্লপের স্ত্রী উল্লা স্যান্ড্রক। বাধ্য স্বামীর মতো তাই চুক্তি বাড়িয়ে নিয়েছেন অলরেডদের বস। কিন্তু তার স্ত্রী যদি চাইতেন তাহলে কোচিং ছেড়ে জার্মানে ফিরে যেতেন ক্লপ।

ইংলিশ ক্লাব লিভারপুলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় ৫৪ বর্ষী ক্লপ জানালেন এমনটাই। বছরের শুরুতে বিশ্রামে যাবার আভাস দিয়েও কেন চুক্তি বাড়িয়েছেন—সেটাও শুনিয়েছেন। নতুন চুক্তির পেছনের প্রভাবক অথবা নিয়ন্ত্রক স্ত্রীর কথাও বলেছেন।

অলরেডদের বস বলেছেন, ‘আরও দুই বছর লিভারপুলে থাকবো। শুধু আমিই না, সঙ্গে বাকি সব কোচও থাকবেন। যা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন থাকবো? কারণ উল্লা স্যান্ড্রক চায় আমি থাকি। একজন ভালো স্বামী হিসেবে, আপনার স্ত্রী থাকতে চাইলে আপনি কী করতেন? আপনিও থাকতেন।’

বুরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৫ সালে অ্যানফিল্ডের বস হয়ে আসেন ক্লপ। বিভিন্ন মেয়াদে তার কোচিং মেয়াদ বেড়েছে। নতুন চুক্তি করায় ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিতে থাকবেন অলরেডদের বস। আর সালাহ-মানেদের ডাগআউটে দাড়ানোর মেয়াদ বাড়ানোর পেছনে প্রভাবক ছিলেন তার স্ত্রী উল্লা।

লিভারপুলকে উল্লা ভালোবাসে জানিয়ে ক্লপ বলেছেন, ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি ছিল উল্লার সাথে করা। যেখানে এটি শুরু হয়েছিল। আমরা রান্না ঘরের টেবিলে বসলাম এবং উল্লা বললো, আমরা ২০২৪ যেতে চাচ্ছি না। এবং আমিও তাই।’

তবে স্ত্রী না চাইলে জার্মান মুলুকেই ফিরতেন ক্লপ। লিভারপুলের বস বলেছেন, ‘‘যদি উল্লা বলতো, ‘সত্যি কথা, আমি ফুটবল ভালোবাসি এবং দেখেও মজা পাই। তবে আমি আসলে বাড়ি ফিরতে চাচ্ছি।’ তাহলে আমরা চলে যেতাম— এটাই সত্য। সে এটি থাকতে চেয়েছিলেন এবং আমরা এখানে আছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লপজার্মানডর্টমুন্ডপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT