ব্রাজিলে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূত কাইরাকোস আমিরিদিসকে হত্যা করেছে ব্রাজিলের এক পুলিশ অফিসার।
পুলিশ জানিয়েছে, রাষ্ট্রদূতের ব্রাজিলীয় স্ত্রী ফ্র্যাঙ্কোই আমিরিদিসের সাথে হত্যাকারীর প্রেমের সম্পর্ক ছিলো। রাষ্ট্রদূতের স্ত্রীর নির্দেশেই হত্যাকাণ্ডটি হয়েছে।
এ ঘটনায় রাষ্ট্রদূতের স্ত্রী এবং খুনি পুলিশ সদস্যকে গ্রেফতারও করা হয়েছে।
গত সপ্তাহের সোমবার থেকে রাষ্ট্রদূত নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি পোড়া গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।






