চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্তন ক্যান্সারে বছরে মারা যান ৭ হাজার নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A

ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেছেন: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও স্তন ক্যান্সারে নারীদের অবস্থান শীর্ষে। প্রতিবছর বাংলাদেশে সাড়ে ১২ হাজারের বেশি নারী আক্রান্ত হন এই রোগে। এর মধ্যে প্রায় ৭ হাজার রোগীই মারা যান।

তিনি বলেন: দেরিতে রোগ ধরা পড়া, সঠিক ও পুরো চিকিৎসা না নেওয়া বা সুযোগ না থাকা, চিকিৎসা-পরবর্তী ফলোআপ না হওয়া স্তন ক্যান্সারের অন্যতম কারণ।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নারী সদস্য ও পরিবারের জন্য দিনব্যাপী স্তন ক্যান্সার স্ক্রিনিং বিষয়ে অনুষ্ঠিত হেল্থ ক্যাম্পে মূল আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।

এই চিকিৎসক বলেন: স্তন ক্যান্সার হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সন্তানকে বুকের দুধ না খাওয়ানো।

তাই সন্তানকে নিয়মিত বুকের দুধ খাওয়ানোর জন্য সকল মায়ের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. রাসকিন বলেন: নিঃসন্তান নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। এছাড়া বেশি বয়সে সন্তান, ৩০ বছর বয়সের পর বিয়ে ও প্রথম সন্তানের মা হওয়া স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। শাকসবজি ও ফলমূল না খেয়ে চর্বি ও প্রাণীজ আমিষ জাতীয় খাবার বেশি খেলে স্তন ক্যান্সার বেশি হওয়ার ঝুঁকি থাকে।

Reneta

প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান বলেন: দেশে স্তন ক্যান্সারের যে ব্যাপকতা রয়েছে। জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রাথমিক অবস্থায় এটা নির্ণয়ের জন্য স্ক্রিনিং কর্মসূচি জনগণের নাগালের মধ্যে নেয়া প্রয়োজন। সরকার ইতিমধ্যে ৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য ২৩শ’ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তাবায়িত হলে নতুন ক্যান্সার কেন্দ্রগুলোর মাধ্যমে চিকিৎসার পাশাপাশি সচেতনতা ও স্ক্রিনিং মানুষের নাগালের মধ্যে আসবে।

ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে নারী চিকিৎসক দল অংশ নেন।

হেল্থ ক্যাম্প চলাকালে বেলা ১১টায় স্তন ক্যান্সার বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা অনুষ্ঠিত হয়। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

ডিআরইউ কল্যাণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় হেল্থ ক্যাম্পে মূল আলোচক ছিলেন অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

এসময় জানানো হয়, রাজধানীর লালমাটিয়ায় ‘কমিউনিটি অনকোলজি সেন্টারে (৭/৯ বি ব্লক) শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও অন্যান্য দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ডিআরইউ সদস্য ও পরিবার চিকিৎসাসেবা নিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউস্তন ক্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT