চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্রোকের ঝুঁকি কমাতে অ্যাপলের ‘হার্টলাইন’ জরিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

বয়স্ক মানুষের স্ট্রোকের ঝুঁকি কমাতে আইফোন বা অ্যাপল ওয়াচের (হার্টলাইন) সক্ষমতা নিশ্চিত করতে জরিপ চালাচ্ছে মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসন ও অ্যাপল।

অ্যাপল ও জনসন অ্যান্ড জনসন জানায়, ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের ব্যক্তিরা হার্টলাইন স্টাডি অ্যাপ ব্যবহার করে ক্লিনিকাল রিসার্চে অংশ নিতে পারবে। এট্রিয়াল ফাইব্রিলেশন (এএফআইবি) বা অনিয়মিত হৃৎস্পন্দন শনাক্তের জন্য এ জরিপটি চালানো হচ্ছে।

স্ট্রোকের প্রধান কারণই হলো অনিয়মিত হৃৎস্পন্দন। এ জরিপে অংশ নিতে পারবেন শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকরা। জরিপে অংশগ্রহণকারীদেরকে নিয়ে অন্তত ৩ বছর গবেষণা চালানো হবে। এর মধ্যে এক বছর ধরে শুধু ডেটা সংগ্রহ করা হবে। জরিপে অংশ নিতে প্রয়োজন হবে আইফোন-৬ বা এর পরের সংস্করণের মডেল এবং ইসিজি মোড সম্বলিত অ্যাপল ওয়াচ ৫ সিরিজ।

জরিপে অংশগ্রহণকারীদেরকে দুটি গ্রুপে ভাগ করে এক গ্রুপের সদস্যদের আইফোন দিয়ে জরিপ করা হবে। অন্য গ্রুপের সদস্যদের অ্যাপল ওয়াচের ইসিজি অ্যাপ ও অনিয়মিত হৃৎস্পন্দন নোটিফিকেশন ফিচার ব্যবহার করা হবে।

জনসন অ্যান্ড জনসনের ভাইস প্রেসিডেন্ট পল বার্টন জানান, ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের ব্যক্তিরা সবচেয়ে বেশি স্ট্রোকে আক্রান্ত হন। মৃত্যুর চেয়ে মানুষের মধ্যে স্ট্রোকের ভয় বেশি।

অন্য বিবৃতিতে অ্যাপলের হেড অব স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস মায়ুং চা জানিয়েছেন, আমাদের প্রযুক্তি বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক তথ্য দিতে কিভাবে অবদান রাখতে পারে তা বুঝতে এই জরিপ অনেক কাজে দেবে। এট্রিয়াল ফাইব্রিলেশন (এএফআইবি) শনাক্তে আরও বিস্তৃতভাবে গবেষণা চালাতে গত মাসে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তি করে অ্যাপল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইইবি’র দ্বিবার্ষিক নির্বাচন বৃহস্পতিবার

পরবর্তী

টেনিসকে বিদায় বললেন শারাপোভা

পরবর্তী

টেনিসকে বিদায় বললেন শারাপোভা

পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কায় বেসবাবা সুমন!

সর্বশেষ

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT